ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রোববার কুড়িগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০১৭
  • ৩৮১ বার

epa05725035 Sheikh Hasina, Prime Minister of Bangladesh, is pictured during a penal session on the first day of the 47th annual meeting of the World Economic Forum, WEF, in Davos, Switzerland, 17 January 2017. The annual meeting brings together business leaders, international political leaders and select intellectuals, to discuss the pressing issues facing the world. The overarching theme of the 2017 meeting, which takes place from 17 to 20 January, is 'Responsive and Responsible Leadership'. EPA/GIAN EHRENZELLER

হাওর বার্তা ডেস্কঃ বন্যায় প্লাবিত দেশের উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রামের বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে আগামী রোববার কুড়িগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুড়িগ্রাম সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিন আল পারভেজ ও রাজারহাটের ইউএনও মো. রফিকুল ইসলাম প্রধানমন্ত্রীর সফরের এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, প্রধানমন্ত্রী রাজারহাট উপজেলায় সফর করবেন। এ উপলক্ষে বুধবার রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের পাঙ্গারাণী লক্ষীপ্রিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠ পরিদর্শন করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সাংসদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর আলী এবং জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান।

প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করে ইউএনও আমিন আল পারভেজ বলেন, এখনো সফরসূচি আমরা পাইনি। তবে তবে ২০ আগস্ট প্রধানমন্ত্রীর সফরের সম্ভাব্য তারিখ রয়েছে বলে জানতে পেরেছি।

এদিকে, প্রধানমন্ত্রীর সফরের আগেই শুক্রবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কুড়িগ্রাম সফর করবেন। মন্ত্রী কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ ও সড়ক পরিদর্শন করবেন।

এর আগে, গত বছর ৭ সেপ্টেম্বর কুড়িগ্রামের চিলমারী সফর করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সফরে চিলমারীতে খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন করেছিলেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোববার কুড়িগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১১:২৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০১৭