ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যা পরিস্থিতি মোকাবিলায় সক্ষম সরকার: অর্থমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০০:২২ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০১৭
  • ৩৬৭ বার

হাওর বার্তা ডেস্কঃ সরকার সহজেই বন্যা পরিস্থিতি মোকাবিলায় সক্ষম বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, “বন্যার কারণে দেশে যে বিপত্তি হচ্ছে, তা খুবই সাময়িক। সরকার অতি সহজেই সংকট মোকাবিলায় সক্ষম হবে।”

বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে সোনালী ব্যাংকের সঙ্গে প্রাণ ডেইরির এক চুক্তি অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী। আবুল মাল আবদুল মুহিত বলেন, “একটি রাষ্ট্রে ১০-১২ বছর ধরে প্রবৃদ্ধি হলে ওই রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা আরো খারাপ হওয়ার আশঙ্কা থাকে না। আমরা আট বছর ধরে ধারাবাহিক প্রবৃদ্ধি অর্জন করেছি। আগামী দুই বছর ক্ষমতায় থাকব এবং প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান আশরাফুল মকবুল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরী, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদসহ উভয় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বন্যা পরিস্থিতি মোকাবিলায় সক্ষম সরকার: অর্থমন্ত্রী

আপডেট টাইম : ০৬:০০:২২ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০১৭