ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বরের বয়স ৯ কনের ১৮, তোলপাড়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০১৭
  • ৩৬৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বরের বয়স ১০ আর কনের ১৮। একজন নাবালক ও অন্যজন সদ্য প্রাপ্তবয়স্ক। হঠাৎই ধারাবাহিকের গল্পে তাদের বিয়ে দেয়া হলো। শুধু তাই নয় রাখা হলো কিছু রোমান্টিক দৃশ্য। আর এ কারণেই গত কয়েকদিন ধরে সনি টিভিতে প্রচার চলতি ‘পেহরেদার পিয়া কি’ ধারাবাহিক নিয়ে উত্তাল নেটদুনিয়া।

অবিলম্বে ধারাবাহিকটি বন্ধ করার জন্য রাতারাতি পিটিশন চালু হলো  ‘চেঞ্জ ডট ওআরজি’-তে। এমনকি ধারাবাহিকের গতি-প্রকৃতি দেখে ক্ষুব্ধ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও। ব্রডকাস্টিং কনটেন্ট কমপ্লেন্টস কাউন্সিলকে তিনি ইতিমধ্যেই জানিয়েছেন এই ধারাবাহিকটির বিরুদ্ধে কঠিন পদক্ষেপ গ্রহণ করতে। কিন্তু সোমবার সংবাদ সম্মেলনে প্রযোজকরা দাবি করলেন আপত্তিকর কিছুই নেই তাদের ধারাবাহিকে। বরং যা নেই, তা রটানো হচ্ছে।

প্রযোজক শশী মিত্তল ও সুরেশ মিত্তল জানালেন, শুধুমাত্র গুজবের ভিত্তিতেই এই ধারাবাহিকের দিকে আঙুল তুলছেন একদল মানুষ। যে হানিমুন সিকোয়েন্সটি সম্পর্কে কথা উঠছে, যেখানে ১০ বছরের বালক ১৮ বছরের এক তরুণীর প্রতি আকর্ষণ অনুভব করছে, তেমন কোনো সিকোয়েন্স ধারাবাহিকে ছিল না বলেই দাবি করছেন তারা।

এছাড়া ফুলশয্যার দৃশ্য নিয়ে তাদের বক্তব্য, আমরা রক্ষণশীল পরিবার থেকে এসেছি। ওই বিতর্কিত হানিমুনের রাতের দৃশ্যটি কেউ দেখেনি। শুধু শুধুই এ নিয়ে জলঘোলা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বরের বয়স ৯ কনের ১৮, তোলপাড়

আপডেট টাইম : ১১:৫৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০১৭