ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নিকলী-বাজিতপুরের সাবেক ইউএনও সোহানা নাসরিন এবার কিশোরগঞ্জের ডিসি জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’

রাজীবকে দ্রুত ঢাকা আনা হচ্ছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০১৭
  • ২৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার তরুণ রাজীব গাইনকে (১৯) দ্রুতই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হচ্ছে। তাকে ঢামেকে আনার ব্যবস্থা করছেন বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি আবুল কালাম আজাদ। তিনি এ তরুণের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।

আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের মাদিয়া গ্রামে বসতি গাইন সম্প্রদায়ের কিছু মানুষের। এ গ্রামের কার্ত্তিক চন্দ্র গাইনের ছেলে রাজিব।

রাজীবের মা মমতা রানী জানান, জন্মের তিন বছর পর তাকে ভারতে নেয়া হয়। সেখান থেকে হতাশ হয়ে দেশে ফেরেন রাজিব। চিকিৎসকরা তার রোগের সঠিক কোনো চিকিৎসা দিতে পারেননি। বয়স ১৫ হলে ফের ভারতে নিয়ে যেতে বলেছিলেন চিকিৎসকরা। বলা হয়- অপারেশন করলে সুস্থ হয়ে উঠবে। অভাবের সংসারে টাকা জোগাড় হয়নি। পরবর্তীতে চিকিৎসার আর কোনো উদ্যোগ নেয়া হয়নি।

সাতক্ষীরা সিভিল সার্জন তাওহিদুর রহমান জানান, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি আবুল কালাম আজাদ আমাকে ফোনে রাজীবের চিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছেন। আগামী ২৩ তারিখের মধ্যেই রাজীব গাইনকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানোর ব্যবস্থা হচ্ছে। আমি ইতোমধ্যে রাজীব গাইনের সঙ্গে যোগাযোগ করে কথা বলেছি। মঙ্গলবার সকাল ১০টায় সাতক্ষীরা সদর হাসপাতালে আসতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, এখানে আসার পর মেডিকেল বোর্ড গঠন করে রাজীব গাইনের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। দুই-তিন দিনের মধ্যেই তাকে ঢাকায় পাঠানোর চেষ্টা করবো।

রাজীব গাইন বলেন, ‘সাতক্ষীরা সিভিল সার্জন স্যার আমাকে ফোন দিয়েছেন। আমাকে যেতে বলেছেন। এবার হয়তো আমার চিকিৎসার একটা উপায় হবে।’ রাজিব সবার দোয়া কাছে চেয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নিকলী-বাজিতপুরের সাবেক ইউএনও সোহানা নাসরিন এবার কিশোরগঞ্জের ডিসি

রাজীবকে দ্রুত ঢাকা আনা হচ্ছে

আপডেট টাইম : ০২:২৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০১৭