ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

ব্রাজিল দলে ফিরলেন কাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০১৫
  • ৪৬৫ বার

ফের ব্রাজিল ফুটবল দলে ডাক পেলেন কাকা। গত কয়েক বছর ধরে ব্রাজিল দলে নিয়মিত নন তিনি। এমন কি গত বছর নিজেদের মাটির বিশ্বকাপেও জায়গা পাননি ৩৩ বছর বয়সী সুদর্শন এ প্লে মেকার। তবে বিশ্বকাপের পর কার্লোস দুঙ্গা ব্রাজিলের কোচের দায়িত্ব নেয়ার পর দলে ফেরেন তিনি। দেশের হয়ে সর্বশেষ খেলেন গত বছর অক্টোবরে জাপানের বিপক্ষে। ম্যাচটি ব্রাজিল ৪-০ গোলে জেতে। এরপর কোপা আমেরিকার দলেও ছিলেন না তিনি। তবে ‘ব্রাজিল গ্লোবাল ট্যুর’-এ দুই ম্যাচের জন্য ঘোষিত ২৪ সদস্যের দলে জায়গা করে নিয়েছেন কাকা। বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর সকার লীগের দল ওরল্যান্ডোতে খেলেন তিনি। ৫ সেপ্টেম্বর কোস্টারিকা ও ৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এছাড়া কার্লোস দুঙ্গার দলে ফিরেছেন জেনিত পিটার্সবুর্গের ফরোয়ার্ড হাল্ক ও প্যারিস সেইন্ট জার্মেই’র (পিএসজি) লুকাস মৌরা। এছাড়া ইনজুরির কারণে কোপা আমেরিকায় খেলতে না পারা দানিলো, লুইস গুস্তাভো ও অস্কার দলে ফিরেছেন। তবে অধিনায়ক নেইমার দলে পাচ্ছেন না লিভারপুলের ফরোয়ার্ড ফিলিপে কুটিনহোকে। অনেকে তার দল থেকে বাদ পড়ায় অবাক হয়েছেন। কিন্তু কোচ কার্লোস দুঙ্গা তার চেয়ে কাকাকে বেশি কার্যকর মনে করেছেন। অক্টোবরে ২০১৮ বিশ্বকাপের বাছাই পর্বের লড়াইয়ে নামবে ব্রাজিল। তার আগে নিজেদের ঝালাই করে নেয়া দুই ম্যাচ তাদের।
এই বিভাগের সর্বাধিক পঠিত

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

ব্রাজিল দলে ফিরলেন কাকা

আপডেট টাইম : ০৭:২০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০১৫