ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্বান খলিলুর রহমানের টিআরপির জন্য যারা কাজ করেছেন, তাদের হেদায়েত কামনা করি : অনন্ত জলিল প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী পোশাক শ্রমিকদের জন্য ওএমএস কর্মসূচি শুরু : ৩০ টাকা কেজিতে মিলছে চাল বিএ পর্যন্ত নারী শিক্ষাকে অবৈতনিক করতে সরকারকে অনুরোধ করব : স্পিকার প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী বিদ্যালয়ের ছোট্ট ‘পিনু’ আজ প্রধানমন্ত্রী, আরেক ছাত্র চিফ হুইপ মনি: গর্বিত প্রবীণ শিক্ষাবিদ এমপি নুসরাতের বাড়িতে আগুন: তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৪ সদস্যের কমিটি আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতি নেত্রকোনায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ১৫ নেতা-কর্মী গ্রেপ্তার

এবার ৪ মন্ত্রীকে নাস্তিক বললেন হাসানাত আমিনী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০১৫
  • ৮৭৬ বার

সরকারের ৪ মন্ত্রীকে এবার ‘নাস্তিক’ হিসাবে আখ্যায়িত করলেন প্রয়াত মুফতি আমিনীর ছেলে মাওলানা আবুল হাসানাত আমিনী । এই চার মন্ত্রী হলেন-কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বেসরকারি বিমার ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন ও সুরঞ্জিত সেনগুপ্ত।

বৃহস্পতিবার বিকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত সমাবেশে চার মন্ত্রীকে নাস্তিক আখ্যায়িত করেন তিনি।

‘ধর্ম অবমাননার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে জাতীয় সংসদে আইন পাশ করার দাবি’-তে খেলাফতে ইসলামী বাংলাদেশ আয়োজিত সমাবেশে দলটির আমির ও ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়াররম্যান আবুল হাসানাত আমিনী বলেন, ‘প্রধানমন্ত্রীর চার পাশে নাস্তিক-মুরতাদরা রয়েছে। এই নাস্তিক-মুরতাদ মতিয়া চৌধুরী, সুরঞ্জিত, ইনু, রাশেদ খান মেনন। এই নাস্তিকরা প্রধানমন্ত্রীকে ঘেরাও করে রেখেছে। এই নাস্তিকদের কারণেই নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে সংসদে আইন পাস হচ্ছে না।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি যদি নাস্তিক-মুরাদদের প্রধানমন্ত্রী না হন, মুসলমানদের প্রধানমন্ত্রী হন তাহলে আইন পাস করুন।

নাস্তিক মুরতাদরা যেভাবে মাথা চাড়া দিয়ে উঠছে, এদের বিরুদ্ধে আইন পাস করতে হবে। যদি আইন না পাস করে আমরা সংসদ অভিমুখে লংমার্চ করবে ইনশাল্লাহ।’

তিনি আরো বলেন, ‘নাস্তিক-মুরতাদ লতিফ সিদ্দিকীর যদি বিচার না হয়, বাংলার জমিনে সকল নাস্তিক-মুরতাদের মাটির নিচে পুঁতে ফেলা হবে।’

সমাবেশে হাসানাত আমিনী প্রায় ৮ মিনিট বক্তব্য দেন। এর আগে বক্তব্য দেন- খেলাফতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মাওলানা আলতাফ হোসাইন, উলামা কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা যোবায়ের আহমেদ, মহাসচিব মুফতি মুহাম্মদ তৈয়্যব হোসাইন, দলের নায়েবে আমীর মাওলানা আবুল কাশেম, মহা সচিব মাওলানা ফজলুল রহমান প্রমুখ।

সমাবেশ শেষে একটি মিছিল নিয়ে বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে প্রেসক্লাব গিয়ে মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্বান খলিলুর রহমানের

এবার ৪ মন্ত্রীকে নাস্তিক বললেন হাসানাত আমিনী

আপডেট টাইম : ১১:৫২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০১৫