ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সালমান শাহকে এখনো ভালোবাসেন সামিরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০১৭
  • ৪৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢালিউডের আলোচিত নায়ক সালমান শাহ’র স্ত্রী সামিরা সঙ্গে খল অভিনেতা ডনের একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়। ছবিটিতে সালমান হত্যা মামলার অন্যতম আসামি ডনের সঙ্গে বেশ অন্তরঙ্গ অবস্থায় দেখা যায় এক নারীকে।

‘ডিভোর্স’ শব্দটিই সালমানের মৃত্যুফাঁদ- এই শিরোনামে ‘অপরাধ চক্র’ সাময়িকীতে বেশ কয়েক বছর আগে একটি প্রতিবেদন করেন মঞ্জুশ্রী বিশ্বাস। সেই প্রতিবেদনে বেশ কয়েকটি ছবি জুড়ে দেয়া হয়। তার মধ্যে ভাইরাল হওয়া ওই ছবিটিও ছিল।

ভাইরাল হওয়া ছবিটিতে ডনের সঙ্গে যে নারীকে দেখা গেছে সেটি নিজে নন বলে দাবি করেছেন সামিরা। তিনি বলেন, ‘এটা ‘আশা ভালোবাসা’ নামে একটা সিনেমার শুটিং চলাকালীন তোলা। ডনের সঙ্গে যে মেয়েটিকে ওই ছবিতে দেখা যাচ্ছে ওটা আমি নই, ওটা নায়িকা সাবরিনার সঙ্গে ডনের ছবি। ওই ছবিটা সালমান ভ্যান্টিলেটরের ফাঁক দিয়ে তুলে ডনের সঙ্গে দুষ্টুমি করেছিল। এরপর ডন ওই ছবি নেয়ার জন্য সালমানের পেছনে তিনদিন ঘুরেছিল। দেখুন সালমান শাহর সম্পর্কে আপনাদের ইমোশন আমি বুঝি, শ্রদ্ধা করি। ইমন আমাকে ভালোবাসতো, আমিও ইমনকে ভালবাসতাম। এখনো ভালোবাসি। তাই সবকিছু নিশ্চিত না হয়ে আমাকে অপবাদ দেবেন না প্লিজ। ‘

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মৃত্যু হয় সালমানের। নায়কের পরিবারের দাবি, তিনি খুন হয়েছেন। আর খুনের সঙ্গে সালমানের স্ত্রী সামিরা জড়িত। সম্প্রতি সালমান হত্যা মামলার আরেক আসামি আমেরিকা প্রবাসী রুবিও সালমান হত্যার জন্য সামিরাকে দায়ী করেন। তবে সামিরা ও তার পরিবারের দাবি সালমান আত্মহত্যা করেছেন। ২১ বছর পেরিয়ে গেলেও এই হত্যাকাণ্ড/আত্মহত্যা নিয়ে কোনো কুলকিনারা হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সালমান শাহকে এখনো ভালোবাসেন সামিরা

আপডেট টাইম : ১২:১৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০১৭