ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ধর্মেকর্মে ব্যস্ত অনন্ত জলিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭
  • ৫২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়ক অনন্ত জলিল মনোযোগী হয়েছেন ধর্মকর্মে। সম্প্রতি তিনি তিন দিনের তাবলিগ জামাতে গিয়েছিলেন। এর আগে চলতি বছরের শুরুতে ওমরা পালন করে এসেছেন। এখন তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন। ধর্মীয় অন্যান্য বিধিবিধানও পালন করার চেষ্টা করেন।

আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি অনন্ত জলিলকে নিয়ে একটি প্রতিবেদন করেছে। সেখানে অনন্ত জলিল জানিয়েছেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ এ দেশের যুব সমাজকে তিনি ধর্মীয় বিশ্বাসের দিকে আহ্বান করবেন।

অনন্ত জলিল বলেন, আমাদেরকে জীবন দিয়েছেন আল্লাহ। এই পৃথিবীতে পাঠানোর প্রধান কারণ হলো তার ইবাদত করা। আমি মক্কায় এটা শিখতে পেরেছি। যদি আমি যুব সমাজের মাঝে ইসলাম প্রচার করি তাহলে তারা আল্লাহকে মেনে চলবে।

সম্প্রতি অনন্ত জলিল তিন দিনের তাবলিগ জামাতে ধানমন্ডির তাকওয়া মসজিদে যান। সেখানে তিনি তাবলিগের সাথীদের জানিয়েছেন, চলচ্চিত্রের পাশাপাশি তিনি ধর্মীয় বিধানও যথাসাধ্য পালনের চেষ্টা করবেন। বিশেষ করে আগামী এক বছর তিনি দাওয়াতি কাজে বিশেষ মনোযোগ দেবেন বলেও সঙ্গীদের সঙ্গে আলাপকালে জানান।

গার্মেন্ট ব্যবসা দিয়ে কর্মজীবনে যাত্রা শুরু করেন অনন্ত জলিল। এরপর চলচ্চিত্রে অর্থ খরচ করেন। তিনি নায়কের ভূমিকায় অভিনয় করেন। ছয়টি ছবি তৈরি করেছেন তিনি। এর মধ্যে ২০১০ সালে ‘খোঁজ’ ছবিতে তিনি একটি গোয়েন্দা সংস্থার এজেন্টের ভূমিকায় অভিনয় করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ধর্মেকর্মে ব্যস্ত অনন্ত জলিল

আপডেট টাইম : ০৪:৩০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭