ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭
  • ৩০১ বার

হাওর বার্তা ডেস্কঃ নাটোরে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহতরা হলেন রাজশাহীর পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা ডিম ব্যবসায়ী রেজাউল ইসলাম ও পিকআপ ভ্যানের হেলপার রাজন আহমেদ।

নাটোরের ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুল ইসলাম হাওর বার্তাকে জানান, বুধবার রাত ২টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের একডালা এলাকায় রাজশাহী থেকে ঢাকাগামী ন্যাশানাল পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখি ডিম বোঝাই পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের হেলপার ও এক ডিম ব্যবসায়ী নিহত হয়। এ সময় আহত হয় আরো অন্তত দুইজন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে আহতদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাটোরে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আপডেট টাইম : ০১:৫২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭