ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়া পরিবারের তিন প্রজন্মের উত্তরাধিকারের নতুন অধ্যায় স্বেচ্ছাসেবক দল নেতার দাবি তারেক রহমানের জাতিসংঘে ভাষণ গিনেস বুকে উঠবে যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মধ্যপ্রাচ্য ছাড়ার সতর্কবার্তা দিল ইরান ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে ‘সুবিধাজনক সময়ে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেনাবাহিনী প্রধানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাসভাড়া কত বাড়ানোর প্রস্তাব করল বিআরটিএ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, শুরু ঐতিহাসিক সফর জাতিসংঘে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

ভারতকে হারিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০১৫
  • ৪৮৪ বার

সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষ স্থানে বসেছে বাংলাদেশ। বৃহস্পতিবার সিলেটে অনুষ্ঠিত খেলায় ২-১ গোলের জয় পেয়েছে স্বাগতিকরা।

এ ম্যাচের আগে দুই দলই টুর্নামেন্টের সেমিফাইনালে নিশ্চিত করেছিল। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার বিষয়ে ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। সেই লড়াইয়ে বাংলাদেশেরই জয় হলো।

সিলেট জেলা স্টেডিয়ামে বিকেল পাঁচটায় শুরু হওয়া খেলার ৩৪ মিনিটে অধিনায়ক শাওনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা (১-০)। ডি বক্সের মধ্যে বল পেয়ে বাম পায়ের জোরালো শটে লক্ষ্য ভেদ করেন শাওন। তার গোলের সুবাদে ১-০ গোলে এগিয়ে থেকেই বিশ্রামে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে সমতায় ফেরে ভারত। ৪৮ মিনিটে রহিম আলী গোল করে সফরকারীদের সমতায় ফেরান (১-১)।

৮৪ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন মো. আতিকুজ্জামান। নির্ধারিত সময় শেষে আর কোনো গোল না হওয়ায় ২-১ এ জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল

ভারতকে হারিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশ

আপডেট টাইম : ০৭:৪৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০১৫