ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

একনেকে ১১ প্রকল্পের অনুমোদন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩১:২৬ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০১৭
  • ৩০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১১টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ৯ হাজার ৭৬১ কোটি ২৪ লাখ টাকা।

আজ বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেয়া হয়।

একনেক সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আজকের উপস্থাপিত ১১টি (নতুন ও সংশোধিত) প্রকল্পের মোট ব্যয় সরকারি অর্থায়ন থেকে করা হবে ৮ হাজার ২৬৭ কোটি ৮৬ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৭০৩ কোটি ৩৮ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ৭৯০ কোটি টাকা।’

এ সময় আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব তারিক-উল-ইসলাম, সাধারণ অর্থনৈতিক বিভাগের  সদস্য ড. শামসুল ইসলাম প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

একনেকে ১১ প্রকল্পের অনুমোদন

আপডেট টাইম : ০৭:৩১:২৬ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০১৭