হাওর বার্তা ডেস্কঃ রাজধানীতে রেললাইন ধরে হাঁটতে গিয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোরে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে কারওয়ান বাজার বস্তি সংলগ্ন রেললাইন ধরে হাঁটছিলেন ওই যুবক। এসময় ময়মনসিংগামী একটি ট্রেনে কাটা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বলেন, ওই যুবকের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এখন পর্যন্ত তার পরিচয় জানা যায়নি। যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
Reporter Name 























