ঢাকা ০৭:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

কৃষকরা ধানের ফসল হারিয়ে মাছ ধরার দিকে ঝুঁকছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০০:৩৮ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০১৭
  • ৬৮০ বার

হাওর বার্তা ডেস্কঃ  চলতি বছরে টানা ও অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলে সবক’টি হাওরের ফসল তলিয়ে যাওয়ায় কৃষক পরিবারে দেখা দিয়েছিল অভাব-অনটন। বন্যায় ফসল হারিয়ে এখন মাছ ধরার সরঞ্জাম তৈরি করে জীবিকা নির্বাহের স্বপ্ন দেখছেন তারা।

স্থানীয়ভাবে এসব সরঞ্জাম চাঁই, গুই বা রুঙ্গা নামে পরিচিত। বিকল্প কাজ করে ক্ষতি পুষিয়ে নিতে চেষ্টা চালাচ্ছে দেশের অন্যান্য হাওড় অঞ্চলের ন্যায় সুনামগঞ্জের বিশম্ভরপুর উপজেলার খরচার হাওর ও আঙ্গারুলি হাওরপাড়ের বজ্রনাথপুর, গোপালপুর, চান্দারগাঁও, লক্ষ্মীপুর ও রাজনগর গ্রামের মিন্মবিত্ত আয়ের মানুষ ও স্থানীয় কৃষকরা।

বোরো আবাদের পাশাপাশি পূর্ব থেকেই বর্ষায় হাওরে মাছ ধরে জীবিকা নির্বাহ করে এসব গ্রামের বাসিন্দারা। এ বছর ফসলহানির পর অনেকেই মাছ ধরার সরঞ্জাম তৈরি করছেন। এক একজন কারিগর প্রতিদিন ১০ থেকে ১২টি চাঁই বানাতে পারেন। গ্রামে এসে পাইকাররা কিনে নিয়ে যান মাছ ধরার এসব চাঁই। মাছ ধরার এসব সরঞ্জাম বিক্রির পাশাপাশি নিজেরাও মাছ ধরার কাজে ব্যবহার করে তারা।

চাঁই বা গুই তৈরি করতে যে বাঁশ প্রয়োজন হয় স্থানীয়ভাবে পরিচিত চিকন-বেতুয়া বাঁশ। একটি বাঁশে ছয়-সাতটি পর্যন্ত চাঁই বা গুই তৈরি করা সম্ভব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

কৃষকরা ধানের ফসল হারিয়ে মাছ ধরার দিকে ঝুঁকছে

আপডেট টাইম : ০৬:০০:৩৮ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০১৭