ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিঠামইনে বিএনপি সভাপতি হত্যার ৩ আসামি গ্রেপ্তার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’

অন্ধ মানুষের সংখ্যা ৩ গুণ বাড়ছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭
  • ৩২১ বার

হাওর বার্তা ডেস্কঃ  প্রতি বছর বিশ্বে বাড়ছে অন্ধ মানুষের সংখ্যা। এভাবে বাড়তে থাকলে আগামী ২০৫০ সালের মধ্যে বিশ্বে অন্ধ মানুষের সংখ্যা তিন গুণ বাড়বে। সম্প্রতি এক গবেষণায় এ বিষয়টি জানা গেছে।

বিশ্বের বেশ কয়েকজন স্বনামধন্য গবেষক এ গবেষণাটি করেছেন। এতে উঠে এসেছে বিশ্বের অন্ধ জনসংখ্যা বৃদ্ধির তথ্য। গবেষণাটির ফলাফল প্রকাশিত হয়েছে ল্যানসেট গ্লোবাল হেলথে।

গবেষকরা জানিয়েছেন, বর্তমানে বিশ্বে তিন কোটি ৬০ লাখ মানুষ অন্ধ। তবে বর্তমানে যে অবস্থা দেখা যাচ্ছে তাতে প্রতীয়মান হয় যে, বিশ্বের এ অন্ধ জনসংখ্যা ক্রমে বাড়বে। এ পরিস্থিতির উন্নতি না হলে ২০৫০ সালের মধ্যে অন্ধদের এ সংখ্যা বেড়ে দাঁড়াবে সাড়ে ১১ কোটি।

কিন্তু কেন বাড়বে অন্ধ জনসংখ্যা? গবেষকরা বলছেন, এ সংখ্যা বেড়ে যাওয়ার পেছনে বয়স্ক লোকের সংখ্যা বেড়ে যাওয়া একটি বড় ভূমিকা রাখবে। অন্ধত্ব ও দৃষ্টিশক্তি কমে যাওয়ার হার সবচেয়ে বেশি দেখা যাবে দক্ষিণ এশিয়া ও সাব-সাহারান আফ্রিকায়।

গবেষকরা এ গবেষণার জন্য ১৮৮টি দেশের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করেছেন। এতে তারা দেখেছেন ২০ কোটিরও বেশি লোক মাঝারি থেকে তীব্র দৃষ্টিশক্তি সমস্যায় ভূগছে। ২০৫০ সালের মধ্যে এই সংখ্যা ৫৫ কোটিরও বেশি হতে পারে।

প্রধান গবেষক অ্যাংলিয়া রাসকিন ইউনিভার্সিটির অধ্যাপক রুপার্ট আরএ বোর্ন বলেন, এমনকি সামান্য দৃষ্টিশক্তি কমে যাওয়াও মানুষের জীবনে যথেষ্ট প্রভাব ফেলে। উদাহরণস্বরূপ বলা যায়, এতে তাদের স্বাধীনতা কমে যায়… প্রায়ই তারা গাড়ি চালাতে পারে না।

এছাড়া অন্ধ মানুষেরা শিক্ষা ও অর্থনৈতিক সুযোগ থেকে বঞ্চিত হয় বলেও জানান তিনি।

গবেষণায় বলা হয়, সারা বিশ্বের বয়স্ক জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি তাদের নানা ধরনের ক্রনিক স্বাস্থ্যগত সমস্যাও বাড়ছে। আর এ সমস্যার অন্যতম দৃষ্টিশক্তি হারানো। তবে গরিব দেশগুলোতে এ সমস্যা বেশি হারে বাড়ছে। এ কারণে উন্নয়নশীল দেশগুলোকে এক্ষেত্রে গুরুত্ব দিতে হবে। চোখের চিকিৎসায় বেশি করে ডাক্তার ও নার্স নিয়োগ করতে হবে এবং তাদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে যেন তারা যথাযথভাবে চোখের চিকিৎসা করতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যার ৩ আসামি গ্রেপ্তার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি

অন্ধ মানুষের সংখ্যা ৩ গুণ বাড়ছে

আপডেট টাইম : ০৭:০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭