ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

দুই পায়ে দৌড়ে রেকর্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৪:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০১৫
  • ৩৭৫ বার

পোষা কুকুর কোনজু দৌড়াদৌড়িতে বেশ পারদর্শী। তবে এর দৌড়ানোর ভঙ্গি অন্য কুকুরের মতো নয়। পেছনের দুই পা তুলে সামনের দুই পায়ে দৌড়ে কোনজু গড়েছে রীতিমতো বিশ্বরেকর্ড। পাঁচ মিটার দৌড়াতে এটি সময় নিয়েছে মাত্র ২ দশমিক ৩৯ সেকেন্ড। আর এতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের টাস্টিন এলাকার কুকুরটির নাম উঠে গেছে গিনেস

ওয়ার্ল্ড রেকর্ডসে। আগে এ রেকর্ড একই এলাকার জিফ নামে একটি কুকুরের দখলে ছিল। সমপরিমাণ দৌড়াতে জিফের সময় লেগেছিল ৭ দশমিক ৭৬ সেকেন্ড।
কোনজু একটি শংকর জাতের কুকুর। তার শরীরে রয়েছে প্যাপিলন, জ্যাক রাসেল, ও চিহুয়াহুয়ার মিশ্রণ। কোনজুর এমন কৃতিত্বে গর্বিত তার মালিক জুলিয়া পেস্তারনেক। প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে থেকেই কোনজু বিজয়ী বলে বিশ্বাস করতেন তিনি। জুলিয়া বলেন, অনুশীলনের সময় থেকেই আমি আত্মবিশ্বাসী ছিলাম যে, কোনজু নতুন রেকর্ড গড়বে। সম্প্রতি টাস্টিন স্পোর্টস পার্কে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দুই পায়ে অনবদ্যভাবে দৌড়ানো কোনজুর ওজন মাত্র দুই পাউন্ড। জুলিয়া জানান, হালকা শরীরের জন্যই সে দু’পায়ে স্বাচ্ছন্দ্যে দৌড়াতে পারে। শরীরের সামনের অংশ বেশি ভারী হওয়ায় সে সহজে ভারসাম্য ঠিক রাখতে পারে। খুব ছোট অবস্থা থেকেই কোনজু সামনের দুই পায়ে দৌড়াতে অভ্যস্ত হয়ে ওঠে। এ ছাড়া যে মানুষের হাত নিয়ে খেলা এবং টিস্যু ভাঁজ করাতেও সে পারদর্শী। কোনজু পরিমাণে খুব বেশি খায় না। তবে সে আইসক্রিম খেতে পছন্দ করে। সূত্র মেইল অনলাইন অবলম্বনে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

দুই পায়ে দৌড়ে রেকর্ড

আপডেট টাইম : ১২:২৪:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০১৫