ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

আমেরিকান টিভি সিরিয়ালে প্রিয়াংকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০১৫
  • ৫৩৯ বার

নিজের অভিনয়-পারফরমেন্সের মাধ্যমে এরই মধ্যে বলিউড মাতিয়েছেন প্রিয়াংকা চোপড়া। প্রতিটি শাখাতেই তিনি নিজের সর্বোচ্চটা দিয়ে দর্শক হৃদয় জয় করেছেন।  দুর্দান্ত অভিনয়শৈলীর মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও বগলদাবা করেছেন। অভিনেত্রীর বাইরে আইটেম কন্যা হিসেবেও ভাল সাফল্য পেয়েছেন এ তারকা। তার করা প্রায় সব আইটেম গানই দর্শকপ্রিয়তার শীর্ষে ছিল। শুধু অভিনয়ই নয়, গানেও প্রিয়াংকা চোপড়া কারিশমা দেখিয়েছেন। পিটবুলের সঙ্গে করা তার ‘এক্সোটিক’ গানটি ইউটিউবে প্রথম এক সপ্তাহেই রেকর্ড ভেঙে ছিল দর্শক সংখ্যার দিক দিয়ে। তবে প্রিয়াংকা চোপড়া এবার আসছেন অন্যরূপে। বলিউডের পর এবার তাকে দেখা যাবে আমেরিকান একটি নতুন টিভি সিরিয়ালে। এই সিরিয়ালে কাজ করেছেন আমেরিকার টিভি অঙ্গনের জনপ্রিয় সব তারকা। একটি বিশেষ ও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে প্রিয়াংকাকে। সবাইকে চমক দেয়ার জন্য এতদিন এই বিষয়টি গোপন রেখেছিলেন প্রিয়াংকা। তবে এবার তা খোলাসা হয়েছে সিরিয়ালটির ট্রেইলার প্রকাশের মধ্য দিয়ে। আমেরিকান টেলিভিশন চ্যানেল এবিসিতে প্রচার শুরু হতে যাওয়া ‘কুয়েনটিকো’ নামক এই সিরিয়ালে প্রিয়াংকা অভিনয় করেছেন এফবিআই এজেন্ট রূপে। এখানে অভিনয় করতে গিয়ে দুর্দান্ত সব অ্যাকশন দৃশ্যে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। পাশাপাশি রোমান্টিক দৃশ্যেও কাজ করেছেন। সব মিলিয়ে সিরিয়ালটির টানা শুটিং তিনি করেছেন মাস ছয়েক আগে। আগামী কিছুদিনের মধ্যেই সিরিয়ালটি অনএয়ার হতে যাচ্ছে। এ বিষয়ে প্রিয়াংকা চোপড়া বলেন, ‘কুয়েনটিকো’ একটি ভিন্নধারার অ্যাকশন-থ্রিলারধর্মী টিভি সিরিয়াল। এখানে আমি এফবিআই এজেন্টের চরিত্রে কাজ করেছি। অনেক অ্যাকশন দৃশ্য তার জন্য আমার শিখতে হয়েছে। এতটুকু বলতে পারি এখানে দর্শকরা অন্য এক প্রিয়াংকা চোপড়াকে দেখতে পাবে। আমি ‘কুয়েনটিকো’ নিয়ে অনেক খুশি। তবে আমি বিশ্বাস করি সিরিয়ালটি অবশ্যই দর্শকদের ভাল লাগবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

আমেরিকান টিভি সিরিয়ালে প্রিয়াংকা

আপডেট টাইম : ০৪:২৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০১৫