ঢাকা ০১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যারা ক্ষমতাবান, তারাই দুর্নীতি করে: অর্থমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০১৭
  • ৩৯১ বার

‘আমরা সবাই দুর্নীতিগ্রস্ত, ক্ষমতাবানরাই দুর্নীতি করে’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, যারা ক্ষমতাবান, তারাই দুর্নীতি করে। এ ছাড়া সবাই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দুর্নীতিতে নিমজ্জিত।

বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) হটলাইন ১০৬–এর উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা বলেন। দুদকের মিডিয়া সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় অর্থমন্ত্রী বলেন, সেবা প্রদানের ক্ষমতা যাদের হাতে তারাই দুর্নীতি করে। তথ্য-প্রযুক্তি ব্যবহার করে দুর্নীতি প্রতিরোধ সম্ভব। তবে জনসাধারণকে সচেতন হতে হবে, তবেই দুর্নীতি কমে আসবে। আট থেকে ১০ বছরের মধ্যে সব ধরনের দুর্নীতি চলে যাবে।’

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, দেশ দুর্নীতিতে নিমজ্জিত। রক্ষকরা ভক্ষক হিসেবে কাজ করছে। এই অবস্থায় দুর্নীতির চিত্র পাল্টাতে হলে দুর্নীতির সঙ্গে জনগণের সম্পৃক্ততা জরুরি। এই উদ্দেশ্যেই এই জরুরি সেবার উদ্বোধন। এই কর্মসূচি দুর্নীতি প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করবে।

হটলাইন-১০৬ পরিচালনার জন্য কমিশনের ৫০ জন কর্মকর্তাকে প্রযুক্তি এবং আচরণগত বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়েছে। এজন্য বাংলাদেশ টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি) এর অনুমোদনসহ অন্যান্য আনুষঙ্গিক বিধি-বিধান যথাযথভাবে পরিপালন করা হয়েছে।

দুর্নীতির অভিযোগ জানাতে অফিস সময়ে (সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত) ১০৬ নম্বরে ফ্রি কল করা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

যারা ক্ষমতাবান, তারাই দুর্নীতি করে: অর্থমন্ত্রী

আপডেট টাইম : ০৬:২৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০১৭