ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

ফলাফলে মেয়ের চেয়ে মা এগিয়ে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০১৫
  • ৫০৫ বার

ভোলায় এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে মা পেয়েছেন জিপিএ ৪.৯১ এবং তার মেয়ে পেয়েছেন জিপিএ ৪.৭০।

তারা হলেন- ভোলা শহরের পৌর ৭ নম্বর ওয়ার্ডের বাংলাস্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা নৃত্য শিল্পী সালাউদ্দিন হারুনের স্ত্রী কাওছার জাহান শিখা ও তার মেয়ে সানজানা আইভি বর্ষা।

তাদের মধ্যে- মা শিখা জেলা সদরের ইলিশা ইসলামিয়া মডেল কলেজ থেকে কারিগরি শাখায় এবং মেয়ে বর্ষা বাংলাবাজার ফাতেমা খানম কলেজ থেকে মানবিক শাখায় পরীক্ষা দিয়েছিলেন।

রবিবার প্রকাশিত এইচএসসি ফলাফলে উভয়েই সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হন। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

শুরু থেকেই নিজের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে পড়ালেখায় বেশ মনোযোগী ছিলেন তারা। শত ব্যস্ততার মধ্যেও কঠোর পরিশ্রম করে পড়ালেখায় ভালো ফলাফল করতে পেরে বেশ আনন্দিত মা ও মেয়ে।

বর্ষা শহরের নামকরা নৃত্য শিল্পী। সাংস্কৃতিক সংগঠন সুরের ধারার নৃত্য প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

এ প্রসঙ্গে বর্ষা বলেন, মা এ বয়সে পাস করায় আমি মহাখুশি। তার মতে পড়ালেখার কোনো বয়স নেই। শুধু নিজের ইচ্ছা থাকলেই সব বাধা অতিক্রম করে সফলতা অর্জন করা যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফলাফলে মেয়ের চেয়ে মা এগিয়ে

আপডেট টাইম : ১২:১৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০১৫