ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়মিত বই পড়ুন : শিক্ষামন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫১:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭
  • ৫৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ  ছাত্র-শিক্ষক সবাইকে নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।তিনি বলেন, জাতীয়ভাবে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। জ্ঞান ও দক্ষতা আয়ত্ব করতে বই পড়ার কোনো বিকল্প নেই। পাঠাভ্যাস গড়ে তোলার মাধ্যমেই নিজেকে বিকশিত করা সম্ভব।

মন্ত্রী আজ সোমবার রাজধানীর বাংলামটরে বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির ঢাকা বিভাগের সেরা সংগঠক-২০১৬ সম্মাননা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড একসেস এনহান্সমেন্ট প্রজেক্ট  (সেকায়েপ) ও বিশ্বসাহিত্য কেন্দ্র এ অনুষ্ঠানের আয়োজন করে।

যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তুলতে তিনি ছাত্র-ছাত্রীদের নিয়মিত বই পড়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, জ্ঞানচর্চা একটি জীবনভর প্রক্রিয়া। পাঠ্যবইয়ের বাইরে অনেক বই পড়তে হবে। নতুন প্রজন্মকে নেতৃত্ব দেওয়ার যোগ্য করে গড়ে তুলতে হবে। আমরা ভাল মানুষ তৈরি করতে চাই।

তিনি বলেন, সেকায়েপ প্রকল্পের মাধ্যমে দেশের ২৫০টি উপজেলায় ১২ হাজার স্কুলে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসুচি বাস্তবায়িত হচ্ছে। এর মাধ্যমে ২০১০ সাল থেকে ২০১৬ পর্যন্ত ৬১ লাখ শিক্ষার্থী বই পড়ার সুযোগ পেয়েছে। ২০১৭ সালে আরো ২১ লাখ ছেলে-মেয়ে বই পড়া কর্মসূচিতে অংশগ্রহণ করে। গত ৭ বছরে এ প্রকল্পের অধীনে ৩৪ লাখ বই পুরস্কার হিসেবে ছাত্র-ছাত্রীদের দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, এ কর্মসৃচির সেরা সংগঠক হিসেবে এ বছর ১ হাজার ১৮৪ জনকে সম্মাননা দেওয়া হয়েছে। ঢাকা বিভাগের ১৭৫ জন সংগঠক আজ এ পুরস্কার পাচ্ছেন। ঢাকা বিভাগের ৪৪টি উপজেলার ১৭৫ জন লাইব্রেরিয়ান/শিক্ষক সেরা সংগঠক নির্বাচিত হয়েছেন।

সেকায়েপ প্রকল্প পরিচালক ড. মো. মাহামুদ-উল-হকের সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান, পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির টিম লিডার অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ ও কো-টিম লিডার শরীফ মো. মাসুদ  বক্তৃতা করেন। অনুষ্ঠানে এ কর্মসুচির বিভিন্ন দিক তুলে ধরে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা পেশ করেন জাতীয় পরিকল্পনা একাডেমির পরিচালক ড. মো. নুরুজ্জামান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নিয়মিত বই পড়ুন : শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ০৮:৫১:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭