হাওর বার্তা ডেস্কঃ তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সিদ্দিকুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার (২৪ জুলাই) জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন সিদ্দিকুরকে দেখার পর সাংবাদিকদের এ খবর জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ২০ জুলাই ঢাকা বিশ্বদ্যিালয়ের অধিভুক্ত সাতটি সরকারি কলেজের শতাধিক শিক্ষার্থী শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন। এসময় পুলিশ ও শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে দুই চোখে আঘাত পান সিদ্দিকুর রহমান। শনিবার (২২ জুলাই) হাসপাতালে সিদ্দিকুরের দুই চোখে অস্ত্রোপচার করা হয়। এরপর চোখের সবশেষ অবস্থা পর্যবেক্ষণ করেন চিকিৎসকরা । তারা জানান সিদ্দিকুরের দুচোখে আলো আসার সম্ভাবনা কম। এরপর সিদ্দিকুরের অবস্থা নিয়ে মন্ত্রিপরিষদের সভায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । সিদ্দিকুরের চিকিৎসার খোঁজ-খবর নিতে ওবায়দুল কাদেরকে হাসপাতালে পাঠান প্রধানমন্ত্রী। ওবায়দুল কাদের সিদ্দিকুরকে দেখে বিদেশে পাঠানোর কথা জানান। এর আগে মন্ত্রিপরিষদের সভায় উন্নত চিকিৎসার জন্য সিদ্দিকুরকে দেশের বাইরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
সংবাদ শিরোনাম
সিদ্দিকুরকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত
-
Reporter Name - আপডেট টাইম : ০৭:১৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭
- ৩৬৫ বার
Tag :
জনপ্রিয় সংবাদ






















