ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় প্রেসক্লাব নতুন কমিটির কার্যক্রমে হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০১৫
  • ৪৫৯ বার

জাতীয় প্রেসক্লাবের ২০১৫-১৬ মেয়াদে গঠিত নতুন কমিটির কার্যক্রমের ওপর হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে নিজ বাসভবনে নতুন কমিটির আবেদনের প্রেক্ষিতে এ স্থগিতাদেশ দেন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ব্যক্তিগতভাবে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন। অ্যাডভোকেট অন রেকর্ড হয়েছেন সাধন কুমার বণিক।

এর আগে সকালে ক্লাবের ২০১৪-১৫ মেয়াদের সাধারণ সম্পাদক আবদাল আহমেদের এক রিভিশন আবেদনের প্রেক্ষিতে নতুন কমিটির কার্যক্রমের ওপর ছয়মাসের অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেন বিচারপতি শরীফউদ্দিন চাকলাদারের একক বেঞ্চ।

নিষেধাজ্ঞার পাশাপাশি রুলও জারি করেন আদালত। রুলে নতুন কমিটির কার্যক্রম পরিচালনায় কেন নিষেধাজ্ঞা দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহ সভাপতি, সহ সভাপতিসহ সাতজনকে বিবাদী করা হয়েছে। বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়।

আদালতে আবেদনকারী পক্ষে আইনজীবী ছিলেন এ জে মোহাম্মদ আলী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

জাতীয় প্রেসক্লাব নতুন কমিটির কার্যক্রমে হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত

আপডেট টাইম : ১২:২২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০১৫