ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

উচ্চশিক্ষার মান নিশ্চিত করুন: রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১২:১৮ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০১৭
  • ৪২৪ বার

হাওর বার্তা ডেস্কঃ  রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শিক্ষার মান নিশ্চিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর উপাচার্য মেজর জেনারেল মো. সালাহউদ্দিন মিয়াজী সোমবার বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, উচ্চ শিক্ষার মান নিশ্চিত করুন, যাতে ছাত্র-ছাত্রীরা বৈশ্বিক প্রতিযোগিতার সুযোগ নিতে পারে।

বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদ অন্যান্য বিশ্ববিদ্যালয় যাতে অনুসরণ করে সে ধরনের গুণগতমানসম্পন্ন শিক্ষার দৃষ্টান্ত স্থাপনের জন্য বিইউপি উপাচার্যকে নির্দেশ দেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন এই তথ্য জানান।

বিইউপি উপাচার্য এই প্রতিষ্ঠান পরিচালনায় সর্বাত্মক সমর্থন প্রদানের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সাম্প্রতিক অবকাঠামোগত উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনাসহ সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

মেজর জেনারেল মিয়াজী আবদুল হামিদকে আরও জানান, জাতির পিতার জীবন ও কর্ম নিয়ে গবেষণা পরিচালনায় বিইউপি ‘বঙ্গবন্ধু চেয়ার’ চালু করেছে।

উপাচার্য বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ড যথাযথভাবে পরিচালনায় রাষ্ট্রপতির সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন।

এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

উচ্চশিক্ষার মান নিশ্চিত করুন: রাষ্ট্রপতি

আপডেট টাইম : ০৯:১২:১৮ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০১৭