ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

অপু বিশ্বাস যা বলে তা করে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭
  • ৩৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ ‘গত তিনটা দিন অনেক ঝক্কি গেছে আমার ওপর দিয়ে। কলকাতা থেকে কলিম্পাং, সেখান থেকে ফের কলকাতা। এরই মাঝে ডাক্তার দেখানো, মামা বাড়ি বেড়ানো, আর টুকটাক শপিং তো রয়েছেই। ‘ বৃহস্পতিবার রাতে দেশে ফেরার পর নিজের  ঝটিকা সফর নিয়ে বাংলাদেশ প্রতিদিনকে এভাবেই বলেন অপু বিশ্বাস।

গত সোমবার কলকাতা যান ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এ অভিনেত্রী। মূলত চিকিৎসার জন্যই ছিল তার এ যাওয়া। এদিকে কেউ কেউ উৎকণ্ঠা প্রকাশ করেছিলেন যে, অপু বিশ্বাস হয়তো এবারও বেশ কিছু দিনের জন্য ডুব মারতে পারেন। এ নিয়ে মিডিয়াপাড়ায় টুকটাক গুঞ্জনও শোনা গিয়েছিল।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘এমনটা ভাবার প্রশ্নই উঠে না। আগেই বলেছি সোমবার যাবো, বৃহস্পতিবার ফিরবো। বলেছি যেটা, করেছি সেটা। অপু বিশ্বাস যা বলে তা করে। ‘

তিনি আরও বলেন, ‘আব্রাম এখনো খুব ছোট। তাই তাকে নিয়ে ভ্রমণ করা খুব কষ্টসাধ্য। স্বল্প সময়ের মধ্যে কলকাতা থেকে কলিম্পাং গিয়েছিলাম। কিছু বন্ধু-বান্ধব ও মামাদের সাথে দেখা করে আসলাম। বুধবার চিকিৎসকের সঙ্গে দেখা করে টুকটাক গাইডলাইন নিলাম। আর এরইমাঝে ছিল এদিক-সেদিক শপিং করা। ‘

এদিকে আজ থেকে ঢাকায় আরো সাতটি হলে মুক্তি পেয়েছে অপু বিশ্বাস অভিনীত ‘রাজনীতি’ ছবিটি। হলগুলো- মধুমিতা, জোনাকি, বিডিআর, চিত্রামহল, সনি, পূরবী ও পুনম। এতোদিন ঢাকার দর্শকেরা যারা অপেক্ষায় ছিলেন তাদের অপেক্ষার পালা শেষ হচ্ছে। এর আগে ঈদে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘রাজনীতি’ ছবিটি ৪০টি হলে মুক্তি পায়। বড় প্রত্যাশা তৈরি করেও এতো কম হল পেয়ে হতাশ হয়েছিলেন নির্মাতা বুলবুল বিশ্বাস। কিন্তু দমে যাননি এই তরুণ নির্মাতা। আশা রেখেছিলেন। আশার ফলও পেলেন।

‘রাজনীতি’ ছবিতে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস ও আনিসুর রহমান মিলন। আরও আছেন শহীদুল আলম সাচ্চু, সাদেক বাচ্চু প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

অপু বিশ্বাস যা বলে তা করে

আপডেট টাইম : ০৮:১৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭