ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও করে ভয়ভীতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৩:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭
  • ৩৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ  রাজধানীর উত্তরা পশ্চিম থানায় ৭ম শ্রেণির এক ছাত্রীকে (১৩) ধর্ষণ এবং তা মোবাইলে ভিডিও করে ভয়ভীতি দেখানোর অভিযোগে আবুবকর ছিদ্দিক সুমন (৪০) নামে পুলিশের এক সোর্সের বিরুদ্ধে মামলা হয়েছে।  তবে ধর্ষককে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

উত্তরা থানায় দায়ে করা  এ মামলার বাদী ওই শিশুর বোন জানান, তার স্বামীর সঙ্গে বন্ধুত্বের সূত্রধরে অভিযুক্ত ধর্ষক তাদের বাসায় যাতায়াত করতেন। তার ছোট বোন তাদের সঙ্গে থাকে এবং স্থানীয় একটি স্কুলে ৭ম শ্রেণিতে পড়ে। স্কুলে যাওয়া আসার পথে এবং ফোনে সুমন তাকে প্রেমের প্রস্তাব দিত এবং বিরক্ত করতো।

গত ৫ জুলাই সন্ধ্যায় বাদী এবং তার স্বামী কেনাকাটার জন্য বাহিরে গেলে সুযোগ বুঝে সুমন বাসায় আসে এবং তাকে একা পেয়ে ধর্ষণ করে। সেই ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকিও দেয় সুমন। শিশুটি ভয়ে এ ঘটনা কাউকে না জানিয়ে গোপন রাখে। কয়েকদিন বিমর্ষ এবং মন মরা দেখে তার বোন এবং দুলাভাই জিজ্ঞেস করলে একপর্যায়ে সব কথা খুলে বলে। পরে ধর্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী হোসেন খান জানান, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ায় মামলা রুজু হয়েছে এবং আসামি গ্রেফতারে চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও করে ভয়ভীতি

আপডেট টাইম : ০৮:২৩:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭