ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ম্যাজিস্ট্রেসি ছেড়ে রাজনীতিতে, সালাহউদ্দিনের একাল-সেকাল উন্নয়নের নতুন স্বপ্ন দেখছে বগুড়া প্রশাসনের নাকের ডগায় ভুয়া জার্মান ক্লাব বিদেশি ক্লাবের সাইনবোর্ডে রমরমা মাদক ব্যবসা ঢাকা উত্তরে দুই, দক্ষিণে চার নেতা আলোচনায় বিএনপির সম্ভাব্য মেয়র পদপ্রার্থী নয় বছর পর খুলল ওসমানী উদ্যান পদত্যাগের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী ‘সেরা পরামর্শ’ দিয়েছিলেন: ইশরাক প্রশাসনের নাকের ডগায় অতিরিক্ত ডিআইজির বাড়ি’ বলে অভয় দেওয়া হয় আমন্ত্রিতদের ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সুন্দরবনের হিরণ পয়েন্ট পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষাসহ গণমাধ্যম-সংশ্লিষ্ট আইন সংশোধন হচ্ছে: তথ্যমন্ত্রী

রাজনের বাড়িতে ড. মিজান দায়ী পুলিশ সদস্যদের ফৌজদারী আইনে বিচার হওয়া উচিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০১৫
  • ৪৮৭ বার

শিশু সামিউল আলম রাজন হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলায় অভিযুক্ত পুলিশ সদস্যদের ফৌজদারী আইনে বিচারের দাবি জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। তিনি বলেছেন, দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে শুধু বিভাগীয় ব্যবস্থা নিলে হবে না। ফৌজদারি আইনে বিচার তাদের হওয়া উচিত। মঙ্গলবার সকালে সিলেট সদর উপজেলায় রাজনের পরিবারকে সহমর্মিতা জানানোর সময় তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, সরকারের সদিচ্ছা থাকলে বিদেশে পালিয়ে যাওয়া অন্যতম আসামি কামরুলকে দ্রুতই দেশে ফিরিয়ে আনা সম্ভব। এছাড়া শিগগির অভিযোগপত্র প্রদান করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারকাজ সম্পন্ন করার কথা বলেন তিনি। গত ৮ই জুলাই সিলেট শহরতলির কুমারগাঁও বাসস্ট্যান্ডে প্রকাশ্যে রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। তাকে নির্যাতনের ভিডিওচিত্র ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হলে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ম্যাজিস্ট্রেসি ছেড়ে রাজনীতিতে, সালাহউদ্দিনের একাল-সেকাল

রাজনের বাড়িতে ড. মিজান দায়ী পুলিশ সদস্যদের ফৌজদারী আইনে বিচার হওয়া উচিত

আপডেট টাইম : ১০:৪০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০১৫