ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

ধর্ষক যখন শ্রেষ্ঠ সাধু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০১৫
  • ৫৪৫ বার

আসারাম বাপু নামটি গণমাধ্যমের কল্যানে অনেকেই শুনেছেন। কমবেশি অনেকেই চেনেন তাকে। ২০১৩ সালের আগে ভারতের সবচেয়ে জনপ্রিয় আধ্যাত্মিক গুরুদের একজন ভাবা হতো তাকে। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে অসংখ্য ভক্ত রয়েছে তার। কিন্তু ২০১৩ সালে ভক্ত দুই বোনকে একাধিকবার ধর্ষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এরপরই জনসমক্ষে আসে আসারামের ভণ্ডামির চিত্র। শুধু ওই বোনদের নয়, তার কাছে আর্শিবাদ নিতে আসা অনেকেই ধর্ষণের শিকার হয়েছেন বলে একের পর এক খবর বের হয়। ওই বছরই তাকে গ্রেফতার করা হয়। ধর্ষণের মামলায় তিনি এখন জেলে। তার কারাদণ্ড হতে পারে।

তবে আশ্চর্যের বিষয়, ভণ্ড এই সাধু ভারতের সবচেয়ে শ্রেষ্ঠ সাধুদের একজন! রাজস্থানের যোধপুরের তৃতীয় শ্রেণির বইতে ভারতের শ্রেষ্ঠ সাধুদের মধ্যে তিনিও স্থান পেয়েছেন। নৈতিক বিজ্ঞানের ওই বইটি ছাপিয়ে থাকে দিল্লির একটি প্রকাশনা প্রতিষ্ঠান।

শ্রেষ্ঠ সাধুদের তালিকায় ধর্ষক আসারাম বাপুর সঙ্গে আছেন, গুরু নানক, স্বামী বিবেকানন্দ, মাদার তেরেসা ও রামকৃষ্ণসহ অনেকে।

এক শিশুর মা বইয়ের পাতা উল্টাতে গিয়ে ওই ছবি দেখতে পান। শিশুদের বইয়ের পাতায় ধর্ষকের ছবি দেখে মায়েরা ক্রোধে ফেঁটে পড়েন। এ ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন তারা।

কার পরামর্শে ছাপা হলো এ ছবি? যোধপুরের শিক্ষা বিভাগ বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছে।

ভারতে আধ্যাত্মিক গুরুদের নিয়ে অনেক বির্তক রয়েছে। আসারাম বাপুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগটি বেশ গুরুতর।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়াটুডে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

ধর্ষক যখন শ্রেষ্ঠ সাধু

আপডেট টাইম : ১০:১৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০১৫