ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

হজযাত্রীদের স্বাস্থ্যপরীক্ষা ৫ আগস্ট শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৭:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০১৫
  • ৪৫৬ বার

হজযাত্রীদের স্বাস্থ্যপরীক্ষা ৫ আগস্ট বুধবার থেকে শুরু হচ্ছে। রাজধানীসহ সারাদেশে সরকার নির্ধারিত হাসপাতালগুলোতে এই পরীক্ষা গ্রহণ অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যপরীক্ষার পাশাপাশি হজযাত্রীদের ম্যানিনজাইটিস/ইনফ্লুয়েঞ্জার টিকা দেওয়া হবে। পরীক্ষা শেষে তাদের একটি সনদ দেওয়া হবে। সেই সনদ নিয়েই হজযাত্রীদের হজে যেতে হবে।

ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকা ক্যান্টনমেন্টের কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, রাজধানী মুগদার ৫শ’ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, ফুলবাড়িয়ার সরকারি কর্মচারী হাসপাতাল, বাংলাদেশ সচিবালয়ের ক্লিনিকে ঢাকা জেলা ও ঢাকা মহানগরীর হজযাত্রীদের স্বাস্থ্যপরীক্ষা করা হবে।

সূত্রমতে, বিভাগীয় শহরে অবস্থিত সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জেলা শহরে সংশ্লিষ্ট সিভিল সার্জনের কার্যালয়ে রাজধানীর বাইরের হজযাত্রীরা স্বাস্থ্যপরীক্ষা গ্রহণ করতে পারবেন।

প্রসঙ্গত, এবার সরকারি-বেসরকারি মিলিয়ে মোট এক লাখ এক হাজার ৭৫৮ জনের হজ পালনে সৌদি আরব যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার, বেসরকারিভাবে ৯১ হাজার ৭৫৮ জন হজযাত্রী।

এছাড়া আগামী ১৬ আগস্ট থেকে শুরু হচ্ছে হজের প্রথম ফ্লাইট। প্রথম ফ্লাইটে সরকারি হজযাত্রীদের নিয়ে যাওয়া হবে।

মন্ত্রণালয়ের উপ-সচিব (হজ) মো. ফয়জুর রহমান ফারুকী জানান, ‘আগামী ১৬ আগস্ট সকাল সাড়ে ৮টায় প্রথম ফ্লাইটটি সরকারি হজযাত্রীদের নিয়ে সৌদি আরবের উদ্দেশে ঢাকা বিমানবন্দর ত্যাগ করবে। সরকারি হজযাত্রীদের নামে ভিসা ইস্যু করার জন্য হজযাত্রীদের তালিকা ইতিমধ্যে সৌদি দূতাবাসে পাঠানো হয়েছে।’ খুব দ্রুত সরকারি হজযাত্রীদের ভিসা দেওয়া শুরু হবে বলেও জানান তিনি।

এদিকে এবারের হজযাত্রীদের যারা মোয়াল্লেম ফি জমা দিয়েছেন তাদের ভিসা দেওয়ার কার্যক্রম সোমবার শুরু হয়েছে। ভিসা কার্যক্রম শেষ করে দ্রুত হজযাত্রীদের ভিসা দেবে হজ অফিস। হজযাত্রীদের এই ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে ইতিমধ্যে রাজধানীর আশকোনা হজ অফিসে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ‘ভিসা লজমেন্ট সেন্টার’ স্থাপন করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

হজযাত্রীদের স্বাস্থ্যপরীক্ষা ৫ আগস্ট শুরু

আপডেট টাইম : ১২:১৭:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০১৫