ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

যৌথ প্রযোজনা নিয়ে মুখোমুখি ওমর সানী-মিশা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭
  • ৩৪৯ বার
হাওর বার্তা ডেস্কঃ  সুনির্দিষ্ট নীতিমালা না হওয়া পর্যন্ত যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণ ও প্রদর্শন করা যাবে না- তথ্য মন্ত্রণালয়ের এ ঘোষণা এসেছে দুদিন আগে। ঘোষণায় আরো বলা হয়েছে, নীতিমালা জারি করার পর যৌথ প্রযোজনার চলচ্চিত্র নির্মাণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, সম্প্রতি ভারতের সঙ্গে বাংলাদেশের দুটি যৌথ প্রযোজনার চলচ্চিত্র নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে। এতে চলচ্চিত্রের কলাকুশলীদের একাংশ সংশ্লিষ্ট চলচ্চিত্র দুটির অনুমতি না দেওয়ার জন্য আন্দোলন করে। যদিও চলচ্চিত্র দুটির অনুমোদন দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
যৌথ প্রযোজনা ছবির নতুন নীতিমালা ঘোষণা প্রসঙ্গে অভিনেতা মিশা সওদাগর বলেন, ‘আমরা বেশি কথা বলতে চাই না। যৌথ প্রযোজনায় আমরা চেয়েছি দেশের চলচ্চিত্রের উন্নয়ন হবে। আশা করি নতুন কমিটির মাধ্যমে পূর্ণ নীতিমালায় তা উঠে আসবে। নতুন কমিটির আহ্বায়ক হারুনুর রশীদের ওপর আমাদের আস্থা আছে। তিনি একসময়ে বিএফডিসির মহাপরিচালক ছিলেন। ভালো একজন শিল্পীও। আর ইতোমধ্যে যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটি বিলুপ্ত। নতুন কমিটি ভালো কিছু করবেন আশা করি।’
আর অভিনেতা ওমর সানি বলেন, ‘কিছুদিন আগে বিষয়টি নিয়ে কথা বলছিলাম। খুবই ভালো লাগছে এমন সংবাদ শুনে। আমি চাই, চলচ্চিত্রের ভালো হোক। নব্বই দশকে আমি চলচ্চিত্র যেমন দেখেছি, মৃত্যুর সময়ও তেমন সুসময় দেখতে চাই। নতুন এ সিদ্ধান্তকে আমার পক্ষ থেকে সাধুবাদ। আমাদের চলচ্চিত্রের ভালো মন্দের বিষয়গুলো আমাদের বুঝতে হবে এবং আমাদেরই কথা বলতে হবে। আমরা আবারো সেই পথে এগুচ্ছি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

যৌথ প্রযোজনা নিয়ে মুখোমুখি ওমর সানী-মিশা

আপডেট টাইম : ১১:৪০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭