ঢাকা ০১:৩০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭
  • ২৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ  খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।এতে আহত হয়েছেন আরও দুইজন।মঙ্গলবার ভোর ৪টার দিকে মানিকছড়ি থানার নিচে আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গুইমারা উপজেলার জালিয়াপাড়া এলাকার মহিদুল ইসলাম (৩৩) ও মো. আরিফ (২৫)। আহতরা হলেন- জামাল উদ্দিন (২৯) ও মিল্টন খান। এদের মধ্যে জামাল উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা জানান, খাগড়াছড়ির রামগড় উপজেলার তৈচালা এলাকা থেকে মঙ্গলবার রাতে সংঘবদ্ধ গরু চোরের একটি দল চারটি গরু নিয়ে বাসে করে পালাচ্ছিল। খবর পেয়ে গুইমারা উপজেলা থেকে তাদের ধাওয়া করা হয়। মানিকছড়ি আমতলা এলাকায় বাসটির গতিরোধের চেষ্টা করা হলে মোটরসাইকেল আরোহী দুইজনকে বাসটি চাপা দিয়ে পালিয়ে যায়।

মানিকছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন খান বলেন, একটি মিনি বাসচাপায় মানিকছড়ি থানার নিচে আমতলা এলাকায় দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। বাসটিতে কী ছিল এবং কেন মোটরসাইকেল আরোহীরা বাসটিকে ধাওয়া দিচ্ছিল তার কারণ জানা যায়নি। কয়েক স্থানে বাসটিকে আটক করতে চেয়েও পারা যায়নি। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট টাইম : ১০:৫১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭