ঢাকা ০৮:২২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই জাদুঘর নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র : ড. ইউনূস চূড়ান্ত হলো ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের দিনক্ষণ চাঁদে আছড়ে পড়েছে ৪ হাজার কেজির রকেট আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুত থাকতে বললেন জামায়াত আমির

রাষ্ট্রের এত কিসের বাহাদুরি …ড. মিজান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১১:০৬ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০১৫
  • ৪৯২ বার

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, চা শ্রমিকদের সাপ্তাহিক ছুটিতে বেতন দেয়া হয় না। এটা শ্রম আইনের লঙ্ঘন। এ জন্য রাষ্ট্রকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। এর জবাব দিতে হবে। রাষ্ট্রের এত বাহাদুরি কিসের? রোববার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘চা শ্রমিকবৃন্দ’ আয়োজিত চা-জনগোষ্ঠীর মানবাধিকার ও আর্থসামাজিক উন্নয়ন শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ড. মিজানুর রহমান বলেন, ‘ছুটির দিনে চা শ্রমিকরা মজুরি পান না। এটা স্পষ্ট শ্রম অধিকার লঙ্ঘন। এজন্য রাষ্ট্রকে কাঠগড়ায় দাঁড়াতে হবে।’ এ সময় তিনি সরকারের প্রতি চা শ্রমিকদের বসবাসের জায়গা ও কৃষি জমিতে কোনো প্রকার অর্থনৈতিক অঞ্চল না করার দাবি জানান।

আলোচনা সভায় আরো বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, বিশিষ্ট কলামিস্ট ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ, আদিবাসী বিষয়ক জাতীয় কোয়ালিশনের মহাসচিব অধ্যাপক মেসবাহ কামাল।

ইন্ডিজেনাস সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সভাপতি শ্রী স্বপন সাঁওতালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রী কাঞ্চন পাত্রের সঞ্চালনায় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির যুগ্ম-সাধারণ সম্পাদক শ্রী নৃপেন পাল।

আলোচনা সভার আগে ধানি জমিতে স্পেশাল ইকোনমিক জোন না করার দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন চা শ্রমিকরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

রাষ্ট্রের এত কিসের বাহাদুরি …ড. মিজান

আপডেট টাইম : ১১:১১:০৬ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০১৫