ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০০:৪৬ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০১৫
  • ৪০৮ বার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে শিক্ষার্থীরা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন না। বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তই বহাল থাকল। বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ রুলের শুনানি শেষে এ রায় দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী এ এফ এম মেজবাহ উদ্দিন আহমেদ শুনানিতে অংশ নেন। তিনি বলেন, ‘আদালত রিট খারিজ করে দিয়েছেন। এর ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তই বহাল থাকল।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক, এমন ২৬ শিক্ষার্থীর অভিভাবকের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে গত ১৬ মার্চ হাইকোর্ট রুল দেন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। শিক্ষাসচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও অনলাইন ভর্তি কমিটির আহ্বায়কসহ আটজন বিবাদীকে ওই রুলের জবাব দিতে বলা হয়। পরে বিবাদীরা রুলের জবাব দিলে গত সোমবার ও গতকাল মঙ্গলবার এর ওপর শুনানি শেষে আজ রায় দেওয়ার তারিখ ঘোষণা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ নেই

আপডেট টাইম : ১১:০০:৪৬ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০১৫