ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

ফল প্রকাশে জটিলতার জন্য আমিই দায়ী : শিক্ষা সচিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০১৫
  • ৫২১ বার

অনেক জটিলতার পর অবশেষে রোববার মধ্যরাতে একাদশ শ্রেণীতে ভর্তিচ্ছুদের মেধা তালিকা প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। কারিগরি জটিলতায় নির্ধারিত সময়ের ৩ দিন পর এ ফল প্রকাশ করা হয়। রাত ১২টা ৪০ মিনিটে বুয়েটে এক সংবাদ সম্মেলনে শিক্ষা সচিব নজরুল ইসলাম খান সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় তিনি বলেন, ‘প্রথম দফা যাদের তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে ১০ লাখ ৯৩ হাজার ৩৭৪ জন মনোনীত করা হয়েছে। এর আগে ফল প্রকাশ নিয়ে ব্যাপক জটিলতা তৈরি হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করার কথা ছিল। এরপর চার দফা সময় পেছানো হয়।

এদিকে একাদশে শ্রেণিতে কলেজে ভর্তির ফল প্রকাশের ক্ষেত্রে বিঘ্ন ও বিলম্ব ঘটার জন্য নিজেকেই দায়ী করলেন শিক্ষা সচিব নজরুল ইসলাম খান। রবিবার দুপুরে সচিবালয়ে খোদ শিক্ষাসচিবই সাংবাদিকদের বলেছিলেন, ‘আমার নিজের কারণেই জটিলতা। আমি নিজে অনলাইনে ভর্তিতে পুশ করেছি। আমার বিরুদ্ধেই লিখেন।’ তবে ফল প্রকাশে কেন দেরি হয়েছে এ প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষামন্ত্রী কোনো মন্তব্য করেননি। তবে প্রথমবার বলেই একটু সমস্যা হয়েছে বলে জানান তিনি।

ভর্তি ও ক্লাস শুরু হওয়া নিয়ে মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের এমন বক্তব্য এবং ফল প্রকাশে জটিলতায় শিক্ষার্থী ও অভিভাবকরা উদ্বেগ-উৎকণ্ঠায় সময় পার করে। রাতে ফল প্রকাশের পর তাদের মাঝে স্বস্তি ফিরে আসে। এছাড়া আবেদনের ফল প্রকাশ না করেই ভর্তি আর ক্লাস শুরুর সময় নিয়ে খামখেয়ালির কারণে বিপুলসংখ্যক শিক্ষার্থী ক্লাসবঞ্চিত হওয়ার শংকায় ভুগছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

ফল প্রকাশে জটিলতার জন্য আমিই দায়ী : শিক্ষা সচিব

আপডেট টাইম : ১০:৫৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০১৫