ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

‘রাজনীতি’ নিয়ে দেশজুড়ে শাকিব-অপু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০১৭
  • ৩৫২ বার

বিনোদন নিউজঃ এবার ঈদে তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে যৌথ প্রযোজনার ‘নবাব’ ও ‘বস-২’ অধিকাংশ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছে। অন্যদিকে ‘রাজনীতি’ সিনেমাটি উল্লেখিত দুটি সিনেমার তুলনায় একেবারেই কমসংখ্যক প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছে। এ নিয়ে শুরু থেকেই নানামুখী আলোচনা শোনা যাচ্ছিল। কেননা ‘রাজনীতি’ দেশীয় প্রযোজনা প্রতিষ্ঠানের তৈরি। তাছাড়া এই সিনেমার মাধ্যমে বহুদিন পর চলচ্চিত্রে ফিরলেন অপু বিশ্বাস। ভক্তদের তাকে নিয়ে প্রত্যাশা ছিল। কিন্তু কোনো এক কারণে সিনেমাটি বেশিসংখ্যক পেক্ষাগৃহে প্রদর্শিত হয়নি। রাজধানীতে মাত্র একটি পেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হয়েছে, তাও ঈদের পরদিন থেকে- বিষয়টি চলচ্চিত্র সংশ্লিষ্টদের অবাক করেছে।

জানা গেছে, বুলবুল বিশ্বাস পরিচালিত ‘রাজনীতি’ নিয়ে দর্শকের আগ্রহ রয়েছে। যে কারণে ঈদে পেক্ষাগৃহ না পেলেও আগামী ১৪ জুলাই থেকে সিনেমাটি ঢাকাসহ সারা দেশে শতাধিক হলে প্রদর্শিত হবে। বুলবুল বিশ্বাস রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজনীতি’ সিনেমাটি খুব কমসংখ্যক হলে মুক্তি পেয়েছে। কিন্তু সিনেমাটির দর্শক চাহিদা ভালো থাকায় আগামী ১৪ জুলাই সারা দেশের শতাধিক হলে মুক্তি পাচ্ছে।’

ঈদে শাকিব-অপু জুটির এই সিনেমা ৪১টি পেক্ষাগৃহে মুক্তি পায়। অন্যদিকে যৌথ প্রযোজনার ‘নবাব’ ও ‘বস-২’ যথাক্রমে ১২৮ ও ১১২টি হলে মুক্তি পেয়েছে।

অ্যারো মোশন আর্টসের ব্যানারে ‘রাজনীতি’ প্রযোজনা করেছেন আশফাক আহমেদ। শাকিব-অপুর সঙ্গে এ সিনেমায় রয়েছেন আনিসুর রহমান মিলন, শহীদুল আলম সাচ্চু, সাদেক বাচ্চু, অমিত হাসান, আলীরাজ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, জয়শ্রী কর জয়া, ডিজে সোহেল, কমল প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

‘রাজনীতি’ নিয়ে দেশজুড়ে শাকিব-অপু

আপডেট টাইম : ০৪:৩৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০১৭