ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

দেশে জঙ্গিবাদের মূল পৃষ্ঠপোষক বিএনপি : হাছান মাহমুদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৪:০১ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০১৭
  • ৪৩৬ বার
হাওর বার্তা ডেস্কঃ  আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে জঙ্গিবাদের মূল পৃষ্ঠপোষক বিএনপি। ২০ দলীয় জোটের মধ্যে জঙ্গি সদস্যরা রয়েছে।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ কেন্দ্রীয় কমিটি আয়োজিত ‘জঙ্গিবাদ দমনে রাজনৈতিক দলগুলোর ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, জঙ্গিবাদ পৃথিবীব্যাপী এক সমস্যা। এর কারণে অনেক উন্নত দেশে শত শত নিরপরাধ মানুষ নিহত হয়েছেন। তবে উন্নত দেশের চেয়ে ভালো ও সার্থকভাবে জঙ্গিবাদ দমন করতে পেরেছে বাংলাদেশ। তাদের সঙ্গে আমাদের মৌলিক পার্থক্য হচ্ছে, আমাদের রাজনৈতিক দলগুলোই জঙ্গিবাদের মদতদাতা।
তিনি বলেন, বিএনপি শুধু জঙ্গিবাদের মদতদাতা নয়, জালিয়াতির সঙ্গেও যুক্ত। নির্বাচনে অংশ নেয়ার উদ্দেশ্যে কিছুদিন আগে খালেদা জিয়া বিএনপির সদস্যপদ নবায়ন করেছেন। সেখানে বয়স, পেশা ও শিক্ষাগত যোগ্যতার কোনো উল্লেখ নেই। শুধু নাম রয়েছে। এটা জালিয়াতি ছাড়া আর কী হতে পারে?
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ।
সভায় আরো উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, জাতীয় শ্রমিক লীগের সভাপতি আলহাজ শুক্কুর মাহমুদ, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, আওয়ামী লীগ নেতা এম এ করিম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, শিক্ষক ও মসজিদের ইমামরা একত্রে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করলে জঙ্গিবাদ গোড়া থেকে নির্মূল করা সম্ভব। সরকার জঙ্গি দমনে জিরো টলারেন্স দেখিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ক্ষেত্রে ব্যাপক সফলতা ইতিমধ্যেই দেখিয়েছেন। স্বাধীনতা যারা চায়নি তারাই আজকের জঙ্গি। এর শুরু হয়েছিল বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে সামনে রেখে কাজ করলেই জঙ্গি নির্মূল করা সম্ভব বলে জানান বক্তারা।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত

দেশে জঙ্গিবাদের মূল পৃষ্ঠপোষক বিএনপি : হাছান মাহমুদ

আপডেট টাইম : ১০:১৪:০১ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০১৭