ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভিয়েতনামে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত সামিনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০১৭
  • ৪৪৫ বার

 হাওর বার্তা ডেস্কঃ  সামিনা নাজকে ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে নিয়োগ দিয়েছে সরকার। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সামিনা এখন মুম্বাইতে বাংলাদেশের উপহাইকমিশনারের দায়িত্ব পালন করছেন।

বিসিএস ১৫তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের এই কর্মকর্তা ১৯৯৫ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে পেশাদার কূনীতিক হিসেবে কাজে যোগ দেন। তিনি তার কর্মজীবনে জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশের স্থায়ী মিশন, নেদারল্যান্ডের রাজধানী দি হেগ এবং দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে দায়িত্ব পালন করেছেন।

শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছেন।

এ ছাড়া দেশে ও বিদেশে বহু পেশাগত প্রশিক্ষণ কোর্সে এবং বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বহু দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বৈঠকেও অংশগ্রহণ করেন এই পেশাদার কূটনীতিক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ভিয়েতনামে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত সামিনা

আপডেট টাইম : ১০:৫৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০১৭