ঢাকা ১২:১০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

বাকিতে চাল আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০১৭
  • ৪৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ব্যবসায়ীদের জন্য উদারনৈতিক এক পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক হিসাবে টাকা না থাকলেও এখন চাল আমদানিতে ঋণপত্র খোলা যাবে। চালের বাজারে অস্থিতিশীলতা দূর করার উদ্দেশে গৃহীত ওই সুবিধা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।  সোমবার দেশের ব্যাংকগুলোকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। চাল আমদানিকারকরা এই সুবিধা গ্রহণ করতে পারবেন। সেইসঙ্গে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে বিনা মার্জিনে ঋণপত্র খোলার পরামর্শ দেওয়া হয়েছে।  প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্য হিসেবে বাজারে চালের সরবরাহ নিশ্চিত করতেই এ উদ্যোগ হাতে নেয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে হাওর এলাকার বন্যা, দেশের বিভিন্ন অঞ্চলে অতিবৃষ্টিসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে চালের স্বাভাবিক সরবরাহ ঠিক রাখতে এই উদ্যোগ কাজে দিবে।  প্রসঙ্গত, সাধারণত চাল আমদানির জন্য নগদ অর্থ জমা দিয়ে ব্যবসায়ীদের ঋণপত্র খুলতে হয়। নগদ টাকা না থাকলে ব্যবসায়ী ঋণপত্র খুলতে পারেন না। কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগের মাধ্যমে এখন থেকে ব্যবসায়ীরা চাল আমদানিতে অতিরিক্ত সুবিধা ভোগ করবেন বলেও জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

বাকিতে চাল আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা

আপডেট টাইম : ১১:২৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০১৭