ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে সরকারি ছুটি ৬ দিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৫:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০১৭
  • ৩৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ঈদুল ফিতর ও ঈদুল আজহার ছুটি দ্বিগুণ হতে পারে। এ বিষয়ে উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ঈদের ৩ দিনের ছুটির পরিবর্তে ৬ দিন করার প্রস্তাব করা হয়েছে।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ছুটি বাড়ানোর একটি প্রস্তাব উপস্থাপন করা হবে।

প্রস্তাবটি অনুমোদন পেলে, এবার ঈদের ছুটি শুরু হবে ২৪ জুন শনিবার থেকে, শেষ হবে ২৯ জুন বৃহস্পতিবার। ছুটির পর দু’দিন সাপ্তাহিক বন্ধ। সব মিলিয়ে এবার ঈদের ছুটি দাঁড়াবে ৯ দিন। এই ৯ দিন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব বলেন, ঈদে ছুটি বাড়ানোর প্রস্তাব তৈরি করা হয়েছে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এটি উপস্থাপনের কথা রয়েছে। ছুটি তিন দিন বাড়ানো হলে তা আবার সরকারি কর্মচারীদের ঐচ্ছিক ছুটি থেকে কেটে নেওয়া হবে। অর্থাৎ বছরের নির্ধারিত ছুটি ঠিকই থাকবে। শুধু ঐচ্ছিক ছুটির সঙ্গে ঈদের ছুটি সমন্বয় করা হবে।

জানা গেছে, সাধারণত ঈদের ছুটি তিন দিন। চাঁদ দেখা সাপেক্ষে ২৫ বা ২৬ জুন বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এজন্য ২৬ জুন ঈদ ধরে ২৫, ২৬ ও ২৭ জুন ঈদের ছুটি নির্ধারিত আছে।

প্রসঙ্গত, এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাহী আদেশে গত দুই ঈদে একদিন করে ছুটি বাড়িয়েছিলেন। এ জন্য সরকারি চাকরিজীবীদের অতিরিক্ত একদিন অফিস করতে হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঈদে সরকারি ছুটি ৬ দিন

আপডেট টাইম : ১০:৪৫:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০১৭