ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

পুলিশে ৭৫ হাজার ৩০৬টি নতুন পদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০১৭
  • ৩৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন জানিয়েছেন, দেশের পুলিশ বাহিনীকে আরও আধুনিকায়ন ও গতিশীল করার লক্ষ্যে পুলিশ বাহিনীতে ৭৫ হাজার ৩০৬টি (পুলিশ ও নন-পুলিশ) নতুন পদ সৃষ্টি করা হয়েছে।

বৃহস্পতিবার সংসদে জাতীয় পার্টির সদস্য বেগম সালমা ইসলামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন পদের মধ্যে চলতি মেয়াদে ৪২ হাজার ২০৪টি এবং পূর্ববর্তী মেয়াদে ৩৩ হাজার ১০২টি সৃজন করা হয়েছে।

মন্ত্রী বলেন, এসব পদ সৃজনের মাধ্যমে পুলিশের বিদ্যমান বিভিন্ন ইউনিটের কাঠামো সংস্কারসহ ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, বিশেষায়িত সিকিউরিটি ও প্রটেকশন ব্যাটালিয়ন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), দুটি র‌্যাব ব্যাটালিয়ন, রংপুর ও ময়মনসিংহ রেঞ্জ এবং আরআরএফ রংপুর গঠন, ৩৩টি নতুন থানা, ৮১টি নতুন তদন্ত কেন্দ্র এবং একটি ফাঁড়ি স্থাপন করা হয়েছে।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, পুলিশকে আরও আধুনিক ও গতিশীল করার জন্য গত ২০১৫-১৬ অর্থবছরে ৪৯টি জিপ, ৮৭টি পিকআপ, ২০৪টি মোটরসাইকেল, পাঁচটি মাইক্রোবাস, পাঁচটি প্রিজনার্স ভ্যান, একটি ডগ ভ্যান, তিনটি পেট্রোল বোট, তিনটি পোর্টেবল ফোল্ডিং বোট, পাঁচটি স্পিড বোট, একটি ওয়াটার বাইকসহ বিভিন্ন প্রকারের মোট ৩৭১টি যানবাহন ক্রয় করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৬-১৭ অর্থবছরে ৫১টি জিপ, একটি কার, ৩০৬টি পিকআপ, ১৪টি মাইক্রোবাস, ১৩টি বাস, ৬৫টি ট্রাক, আটটি অ্যাম্বুলেন্স, ৭৮২টি মোটরসাইকেল, ৩৬টি প্রিজনার্স ভ্যান, দুটি ডগ ভ্যান, তিনটি পেট্রোল বোট, তিনটি পোর্টেবল ফোল্ডিং বোট, ১৪টি স্পিড বোট ও ছয়টি কান্ট্রি বোটসহ বিভিন্ন প্রকারের মোট এক হাজার ৩১৫টি যানবাহন ক্রয়ের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

পুলিশে ৭৫ হাজার ৩০৬টি নতুন পদ

আপডেট টাইম : ১২:৫২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০১৭