ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

প্রধানমন্ত্রী চাইলে যেকোনো সময় নির্বাচন: আশরাফ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০২:৫২ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০১৫
  • ৫৬০ বার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রী চাইলে যেকোনো সময় নির্বাচন দিতে পারেন। শনিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন পর উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সৈয়দ আশরাফ বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়ে বলেন, আপনারা আসুন আগামী নির্বাচনে অংশ নিন। নির্বাচন করা সম্ভব না হলেও নির্বাচন বর্জন করা উচিত না।

তিনি বলেন, মধ্যবর্তী নির্বাচন নিয়ে দলে কোনো আলোচনা হয়নি। প্রধানমন্ত্রী চাইলে প্রেসিডেন্টের সঙ্গে পরামর্শ করে যেকোনো সময় মধ্যবর্তী নির্বাচন দিতে পারেন।

সৈয়দ আশরাফ বলেন, আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। আওয়ামী লীগ সামরিক শাসনের সময়েও নির্বাচন বর্জন করেনি উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন বর্জন করে কোনো লাভ হয় না।

এর আগে সকালে সৈয়দ আশরাফুল ইসলামের বেইলি রোডের সরকারি বাসার সামনে থেকে দলের কেন্দ্রীয় নেতারা কয়েকটি বাসযোগে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন। শোকের মাসের ৪০ দিনের কর্মসূচির অংশ হিসেবে নেতারা টুঙ্গিপাড়া সফর করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

প্রধানমন্ত্রী চাইলে যেকোনো সময় নির্বাচন: আশরাফ

আপডেট টাইম : ১১:০২:৫২ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০১৫