ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

২০২১ সালে ষষ্ঠ আদমশুমারি: পরিকল্পনামন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭
  • ৪২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ২০২১ সালে দেশে ষষ্ঠ আদমশুমারি ও গৃহগণনার অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার সংসদে জাতীয় পার্টির সদস্য বেগম মাহজাবীন মোরশেদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

পৃথিবীর প্রায় সব দেশেই নিজস্ব আদমশুমারির ব্যবস্থা রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। প্রতি দশ বছর পর পর আদমশুমারি করা হয়। বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় ১৯৭৪ সালে। তখন প্রাথমিক ফলাফলে জনসংখ্যা ৭ কোটি ১৪ লাখ দেখা গেলেও চূড়ান্ত ফলাফলে তা বেড়ে ৭ কোটি ৬৪ লাখ হয়। ২০১১ সালে পঞ্চম আদমশুমারি হয়।

সংসদে পরিকল্পনামন্ত্রী জানান, ২০১১ সালের সর্বশেষ আদমশুমারি ও গৃহগণনার হিসেব অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা ১৪ কোটি ৯৭ লাখ ৭২ হাজার ৩৬৪ জন।

সরকারদলীয় সাংসদ জাহান আরা বেগম সুরমার এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ ২০১৫-১৬ এর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে মোট বেকারের সংখ্যা ২৫ লাখ ৮৭ হাজার জন।

সংসদ সদস্য মাহফুজুর রহমানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশ পেরিয়ে একটি শান্তিপুর্ণ, সমৃদ্ধ, সুখী এবং উন্নত জনপদে পরিণত করতে সংকল্পবদ্ধ।

দেশ থেকে শতভাগ দারিদ্র্য দূরীকরণ, সবার জন্য খাদ্য নিশ্চিতসহ নিম্ন আয়ের জনগণের ভাগ্যের উন্নয়নে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানান মন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

২০২১ সালে ষষ্ঠ আদমশুমারি: পরিকল্পনামন্ত্রী

আপডেট টাইম : ১০:৫৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭