ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

রাস্তায় দাঁড়িয়ে মাশরাফিদের ব্যাটিং দেখলেন মন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭
  • ৪৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃছিলেন ফুটবলার, এখন মন্ত্রী। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ-মন্ত্রীর দায়িত্বে থাকা আরিফ খান জয় এখনও মাঝে-মধ্যে নেমে পড়েন বল নিয়ে। যে কোনো খেলায় ছুটে যান মাঠ-ঘাটে। অনেক সময় প্রটোকলেরও ধার ধারেন না। কতটা খেলা পাগল তিনি- বৃহস্পতিবার আরেকবার দেখালেন জাতীয় ফুটবল দলের সাবেক এ অধিনায়ক।

বিকেলে পল্টন ময়দানে এসেছিলেন পাইওনিয়ার ফুটবল লিগের খেলা দেখতে। পাশেই রাস্তার মধ্যে টিভি বসিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যেকার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল দেখছিলেন বঙ্গবন্ধু স্টেডিয়ামপাড়ার দর্শকরা। নাইন স্টার যুব সংঘের উদ্যোগে বাংলাদেশের ম্যাচ থাকলে রাস্তায় টিভিতে দেখানো হয় খেলা। যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় নিজেও দর্শকদের সঙ্গে দাঁড়িয়ে গেলেন ক্রিকেট খেলা দেখতে।

বাংলাদেশ দল তখন ব্যাটিংয়ে। মন্ত্রী যখন টিভির সামনে দাঁড়ালেন তখন টাইগারদের বেশ কয়েকটি উইকেট পড়ে গেছে। অধিনায়ক মাশরাফির বুক চিতিয়ে করা ব্যাটিং দেখছিলেন আরিফ খান জয়। অধিনায়কের বাউন্ডারিতে সাবাশ সাবাশ বলে চেঁচিয়েছেন, হাততালি দিয়েছেন। মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ-বাংলাদেশ বলে স্লোগান দিয়েছেন টিভির সামনে দাঁড়ানো অন্য দর্শকরাও।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

রাস্তায় দাঁড়িয়ে মাশরাফিদের ব্যাটিং দেখলেন মন্ত্রী

আপডেট টাইম : ০৯:৫৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭