ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আট বছর ধরে একই কোট পরছেন বারাক ওবামা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০১৭
  • ৬০১ বার

হাওর বার্তাঃপাশের মহিলাটি গত আট বছর ধরে নজর কেড়েছেন অসাধারণ সব পোশাকে। তার ফ্যাশন সচেতনতা নজর কেড়েছে দুনিয়ার তামাম ফ্যাশনিস্তাদের। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের এক সময়ের ফার্স্ট লেডি, মিশেল ওবামা। এই আট বছরে বারবার যেভাবে লেন্সবন্দি হয়েছেন তিনি, যে কোনো সেলেব্রিটির কাছে তা ঈর্ষণীয়। তবে ক্যামেরা কি পক্ষপাতিত্ব করল এই আট বছর ধরে! হ্যাঁ, সত্যিই প্রশ্নটা উঠছে।
রাষ্ট্রপতি, আমেরিকানরা যার হাত ধরে ভাবতে পেরেছিল ‘ইয়েস, উই ক্যান’, সেই বারাক ওবামাকে নাকি দেখা যায় একটাই কোটে। আরে, চমকাবেন না! আসলে গত আট বছর ধরে বারাক ওবামা যতগুলো নৈশভোজে যোগ দিয়েছেন, সব কটাতেই একই কোট পরতে দেখা গিয়েছে তাকে।

না, এটা একেবারেই মনগড়া কোনও গল্প নয়। এই তথ্যের সূত্র জানেন? স্বয়ং মিশেল ওবামা। ক্যালিফোর্নিয়ায় অ্যাপেল আয়োজিত একটি সম্মেলনে এই তথ্য দিলেন তিনি গোটা বিশ্বকে। আর এই মন্তব্যের পরেই হাসির রোল ওঠে গোটা অডিটোরিয়াম জুড়ে। হাসতে থাকেন মিশেল নিজেও।

প্রসঙ্গত, হোয়াইট হাউসে যে ফার্স্ট লেডিরা পা রেখেছেন, তাদের মধ্যে জ্যাকলিন কেনেডি ও মিশেল ওবামাকেই সব থেকে ফ্যাশন সচেতন বলে আখ্যা দিয়েছে ফ্যাশন দুনিয়া। তার পাশাপাশি, বারাক ওবামা গত আট বছর ধরে একই কোট পরে নৈশভোজে যোগ দিয়েছিলেন, চমকে যাওয়ার জন্য এই তথ্য সত্যিই যথেষ্ট নয়

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আট বছর ধরে একই কোট পরছেন বারাক ওবামা

আপডেট টাইম : ১১:৫০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০১৭