ঢাকা ১১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

উগান্ডার প্রেসিডেন্টের সঙ্গে ড. ইউনূসের বৈঠক সামাজিক ব্যবসা নিয়ে আলোচনা –

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০১৫
  • ৭৫৯ বার

নোবেল শান্তি পুরস্কার জয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি উগান্ডায় তার চার দিনের সফর শেষ করেছেন। উগান্ডায় যাওয়ার পর প্রেসিডেন্ট ইওয়েরি কাগুতা মুসেভেনি তাকে প্রেসিডেন্ট প্রাসাদে স্বাগত জানান। প্রেসিডেন্ট মুসেভেনি ছাড়াও প্রফেসর ইউনূস উগান্ডার ভাইস প্রেসিডেন্ট এডোয়ার্ড সেকান্দির সঙ্গে সাক্ষাত্ করেন, উগান্ডার সরকারি প্রতিনিধিদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করেন। দেশটির সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন এবং উগান্ডা সামাজিক ব্যবসার জাতীয় সম্মেলনে বক্তব্য রাখেন।

প্রফেসর ইউনূস প্রেসিডেন্ট মুসেভেনিকে উগান্ডায় গৃহীত বিভিন্ন সামাজিক ব্যবসা কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন। সামাজিক ব্যবসা হিসেবে একটি বড় ইউরোপীয় কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি নতুন সফটওয়্যার আউটসোর্সিং কোম্পানির বিষয়ে প্রেসিডেন্ট মুসেভেনি বিশেষ আগ্রহ দেখান। এই নতুন উদ্যোগটি তথ্য প্রযুক্তি খাতে উগান্ডার হাজার হাজার বেকার তরুণ-তরুণীর বিশেষ করে তরুণীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবে। প্রফেসর ইউনূস আগামী বছর কোম্পানিটি তার ব্যবসা কার্যক্রম শুরুর সময়ে প্রেসিডেন্ট মুসেভেনিকে তা উদ্বোধন করার জন্য আমন্ত্রণ জানান। সামাজিক ব্যবসা কীভাবে যুব-বেকারত্ব দূর করতে এবং কৃষি ও বন খাতের উন্নয়নে ভূমিকা রাখতে পারে সে বিষয়ে প্রেসিডেন্ট মুসেভেনি বিশেষভাবে জানতে চান। প্রফেসর ইউনূস পৃথিবীর অন্যান্য দেশে সামাজিক ব্যবসা কীভাবে এই খাতগুলোর উন্নয়নে ভূমিকা রাখছে তার উদাহরণ দেন।

উগান্ডায় বসবাসরত বাংলাদেশিদের আয়োজিত একটি অভ্যর্থনা অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে প্রফেসর মুহাম্মদ ইউনূস গতকাল বৃহস্পতিবার উগান্ডা ত্যাগ করেন বলে ইউনূস সেন্টারের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

উগান্ডার প্রেসিডেন্টের সঙ্গে ড. ইউনূসের বৈঠক সামাজিক ব্যবসা নিয়ে আলোচনা –

আপডেট টাইম : ০৬:৩২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০১৫