ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

বিয়েতে মত নেই কাটরিনার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০১৫
  • ৫৪৫ বার

বলিউড তারকা রণবীর কাপুর ও কাটরিনা কাইফের প্রেমের সম্পর্কের কথা সবারই জানা। এরই মধ্যে তাদের বাগদান ও বিয়ের খবর শোনা গেছে একাধিকবার। তবে প্রতিবারই গুজব বলেই উড়িয়ে দিয়েছেন রণবীর কিংবা কাটরিনা। অবশ্য অতি সম্প্রতি বিয়ের মূল পরিকল্পনার কথা নিশ্চিত করেছেন রণবীর কাপুর। জানা গেছে, আগামী বছরের শেষ দিকে কাটরিনাকে বিয়ে করছেন তিনি। এ নিয়ে তাবৎ বলিউড দুনিয়ায় বেশ আলোচনার জন্ম নেয়। এত দিনের প্রেমের সম্পর্ক অবশেষে বিয়েতে রূপ নিচ্ছে- এমন খবরে অনেকটা স্বস্তির নিঃশ্বাসও ফেলেন রণবীর-কাটরিনার ভক্তরা। তবে সব ঠিকঠাক জানার পর নতুন করে খটকা বাধালেন কাটরিনা। বিয়ের জন্য করা এ পরিকল্পনায় দ্বিমত রয়েছে বলে জানান তিনি। আগামী বছর রণবীরের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন না কাটরিনা। শুধু তাই নয়, মিডিয়াকে কাটরিনা বলেন, এটা রণবীরের ইচ্ছা। আমি আগামী বছর বিয়ে করছি কি না সেটা তো নিশ্চিত করিনি। কাটরিনার এমন মন্তব্য হতাশ করেছে তার ভক্তদের। পাশাপাশি চারদিকে ব্যাপক সমালোচনাও শুরু হয়। অনেকের মতে কাটরিনা তার আসল চেহারাটা আবারও দেখিয়ে দিচ্ছেন। যেটা সালমান খানের ক্ষেত্রে ঘটেছিল। বলিউডের এ সুপারস্টারের সঙ্গে প্রেম করে তার সঙ্গে থেকে তারকার তকমা জুড়েছেন। একসময় নানা শর্ত দিয়ে সালমানকে শেষতক বোল্ড আউট করতে একটুও সময় নেননি কাটরিনা। এরপর রণবীরের সঙ্গে তাই করে বেড়াচ্ছেন। একদিকে প্রেম করছেন অন্যদিকে বিয়ের কথা উঠলেই অজুহাত দেখিয়ে যাচ্ছেন। আসলে কাটরিনা কি চান? এভাবে আর কতজনের সঙ্গে প্রেমের অভিনয় করবেন তিনি- এসব প্রশ্নই উঠছে সর্বত্র।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বিয়েতে মত নেই কাটরিনার

আপডেট টাইম : ০৫:৫৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০১৫