ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আমির হামজার ‘নারীসংক্রান্ত অডিও ও ভিডিও’ পাওয়ার দাবি রাশেদ খানের শান্তি ফিরেছে শিল্পাঞ্চলে, ছুটির দিনেও কর্মচাঞ্চল্য জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ আইজেনকোটকে ৬৭ এমপির সমর্থন ইসরায়েলের প্রধানমন্ত্রী কে হবেন নির্ধারণ রোববার মানবিক মূল্যবোধ, পেশাগত দক্ষতা ও সততাই আইনজীবীর প্রধান শক্তি: আইনমন্ত্রী দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার দেশকে পৃথিবীর বুকে শক্তিশালী হিসেবে দাঁড় করাতে হবে: প্রধানমন্ত্রী সরকারি দপ্তরে অতিরিক্ত অর্থ ও হয়রানি বন্ধ হলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব

সরকারি হচ্ছে ২৮৫ কলেজ, তালিকা চূড়ান্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৪:০৫ অপরাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০১৭
  • ৩৯৪ বার

বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত ২৮৫টি কলেজ সরকার হচ্ছে। এ বিষয়ে একটি তালিকা চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই সিদ্ধান্তে দেশে সরকারি কলেজের সংখ্যা ছয়শ ছাড়িয়ে যাবে। বর্তমানে সরকারি কলেজের সংখ্যা ৩২৭টি

গত বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক আদেশে জরুরি ভিত্তিতে এ বিষয়ে উদ্যোগ নেয়ার নির্দেশ দেয়া হয় বলে নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (কলেজ শাখা) অতিরিক্ত সচিব মোল্লা জালালউদ্দিন। তবে এ বিষয়ে তিনি আর কিছু বলতে রাজি হননি।

কলেজ সরকারিকরণ নিয়ে গত বছরের শেষ দিকে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন শিক্ষক ও একজন পথচারীর মৃত্যু হয়। দেশের বিভিন্ন এলাকাতেও নানা ঘটনা ঘটে। এই অভিজ্ঞতা থেকে সরকারিকরণের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সরকারিকরণের জন্য চূড়ান্ত হওয়া এসব কলেজের সব সম্পত্তি সরকারের কাছে হস্তান্তরের নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে দলিল করতে কলেজড়ুলোর অধ্যক্ষ, জেলা প্রশাসক এবং উচ্চশিক্ষা অধিদপপ্তরকে নির্দেশ দেয়া হয়েছে।

শিক্ষামন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, যেসব উপজেলায় সরকারি কলেজ নেই, সেসব উপজেলার কলেজগুলোকেই এবার বেছে নেয়া হয়েছে।

এই কলেজগুলা সরকারি হওয়ায় এসব প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারীরা সরকারি চাকুরে হয়ে যাবেন। আপাতত তারা অন্য কোনো কলেজে বদলি হতে পারবেন না বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

আমির হামজার ‘নারীসংক্রান্ত অডিও ও ভিডিও’ পাওয়ার দাবি রাশেদ খানের

সরকারি হচ্ছে ২৮৫ কলেজ, তালিকা চূড়ান্ত

আপডেট টাইম : ০৮:২৪:০৫ অপরাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০১৭