ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

হাওরকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৯:১৫ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০১৭
  • ৩১৩ বার

অকাল বন্যায় অধিকাংশ হাওরের বোরো ফসল তলিয়ে যাওয়ায় হাওরাঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদান ও জলমহাল ইজারা প্রথা বাতিলের দাবিতে কিশোরগঞ্জে কমিউনিস্ট পার্টি মানববন্ধন কর্মসূচী পালন করেছে। সোমবার সকালে শহরের গৌরাঙ্গবাজার এলাকার স্টেশন রোডে এই কর্মসূচী পালন করা হয়। এতে জেলা সিপিবির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, জেলা কৃষক সমিতির সভাপতি ডা. এনামুল হক ইদ্রিছ, জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি সেলিম উদ্দিন খান, জেলা সিপিবি সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রিপন রায় লিপু, জেলা কৃষক সমিতির সহসভাপতি মোস্তফা কামাল নান্দু, রাফিউল আলম চৌধুরী প্রমুখ বক্তৃতা করেন। বক্তাগণ সময়মত বিভিন্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ বা বেড়িবাঁধ নির্মাণ ও মেরামত না করা এবং নদীগুলো খনন না করার কারণে অকাল বন্যায় ফসল তলিয়ে গেছে বলে অভিযোগ করেন। এছাড়া এই খাতে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতিও হয়েছে। কাজেই দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি পুরো হাওরাঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার জন্য সরকারের প্রতি নেতৃবৃন্দ জোর দাবি জানিয়েছেন। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন ও রেশন ব্যবস্থা প্রবর্তনেরও দাবি জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

হাওরকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

আপডেট টাইম : ০৬:২৯:১৫ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০১৭