ঢাকা ০৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

বড়হাটে জঙ্গি আস্তানা: বাড়ির জানালা বুলেটপ্রুফ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০১৭
  • ৩৪৭ বার

জেলা প্রতিনিধি

মৌলভীবাজার জেলা সদরের বড়হাট এলাকার যে জঙ্গি আস্তানায় অভিযান চালানো হচ্ছে সেই বাড়ির জানালাগুলো বুলেটপ্রুফ বলে ধারণা করছেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ও সোয়াট টিমের সদস্যরা।

বাইরে থেকে সোয়াটের ছোড়া গুলিতে জানালার কাঁচ ভাঙছে না। অভিযানের সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে। বাড়ির ভেতরের অবস্থা বেশ জটিল বলে জানিয়েছেন সিটিটিসি’র প্রধান মনিরুল ইসলাম।

এদিকে বেলা ১২টার দিকে বিকট বিস্ফোরণ কেঁপে ওঠে আস্তানা এলাকা। বিস্ফোরণে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। জেলা পুলিশ সুপার শাহ জালাল জানান, আহত পুলিশ সদস্যের নাম কাওসার। জঙ্গি আস্তানার দিকে টিয়ার শেল মারার সময় আহত হয়েছেন তিনি।

আজ সকাল থেকে বড়হাটে সোয়াট সদস্যদের জঙ্গিবিরোধী অভিযানের শুরু হয়েছে। পুরো এলাকা ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। সকাল থেকে সেখানে গুলির শব্দ শোনা গেছে।

সোয়াট এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন ম্যাক্সিমাস’।

বড়হাট জঙ্গি আস্তানায় সোয়াটের অভিযানকে কেন্দ্র করে পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের দু’পাশে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। সড়কে চেকপোস্ট বসিয়ে যান চলাচল সীমিত করা হয়েছে। সরিয়ে দেওয়া হচ্ছে উৎসুক জনতাকে।

এর আগে শুক্রবার সকাল সাড়ে ৮টায় বড়হাটের ওই বাড়িতে পৌঁছায় সোয়াত টিম। এর কিছু সময় পর অভিযান শুরু করে তারা। সারা রাত ওই বাড়ি চারপাশে রেকি করে তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

বড়হাটে জঙ্গি আস্তানা: বাড়ির জানালা বুলেটপ্রুফ

আপডেট টাইম : ০৪:১৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০১৭