ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শ্রম আদালতের মামলাজট নিরসনে কার্যকর রোডম্যাপ প্রণয়নের আহ্বান শ্রমমন্ত্রীর সাড়ে চার ঘণ্টায় ১৩ স্পট পরিদর্শন প্রধানমন্ত্রীর, হাসপাতাল-শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সরকারি কোয়ার্টার তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রাক্তনকে ক্ষমা করতে চান না পরী জ্বালানি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে বিক্ষোভ ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: আইনমন্ত্রী অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা জনগণের সহযোগিতায় ঘুরে দাঁড়িয়েছে পুলিশ: আইজিপি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান বাংলাদেশকে না জানিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের বাস্তবতা কতটুকু

শিক্ষককে চড়, ক্লাস বর্জন করে ছাত্র বিক্ষোভ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭
  • ৪৬০ বার

আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীদের স্কুলের মাঠ ব্যবহারের অনুমতি দেয়ায় অন্য অংশের এক নেতার হাতে ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া এম এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক আকনকে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সোমবার সকালে ক্লাস বর্জন করে স্কুলটির চার শতাধিক শিক্ষার্থী বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

গতকাল স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের দিনে ওই লাঞ্ছিতের ঘটনা ঘটেছিল।

একাধিক সূত্র জানায়, ইউনিয়ন আওয়ামী লীগের মধ্যে কয়েকটি গ্রুপ রয়েছে। গতকাল স্বাধীনতা দিবস পালনের জন্য ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য আব্দুস সোবহান খানের নেতৃত্বে দলটির একাংশের নেতাকর্মীরা সাতুরিয়া এমএম উচ্চ বিদ্যালয়ের সামনের মাঠ ব্যবহারের অনুমতি নেয়। বিদ্যালয়ের পক্ষ থেকে অনুমতি পাওয়ার পর গতকাল ওই পক্ষটি অনুষ্ঠান করছিল। অনুষ্ঠান চলাকালীন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির কয়েকবার প্রধান শিক্ষক ফজলুল হকের কাছে জানতে চান, কেন সোবহান খানকে অনুষ্ঠান করার অনুমতি দেয়া হয়েছে। একপর্যায়ে তিনি প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ পাওয়া যায়।

প্রধান শিক্ষক ফজলুল হক অভিযোগ করে বলেন, স্কুলের অনুষ্ঠান শেষে দুপুরের খাবার গ্রহণের জন্য স্কুল সংলগ্ন ম্যানেজিং কমিটির সভাপতি মজিবুর রহমান ওবায়েদের বাসায় যাচ্ছিলেন তিনি। পথে একই বিষয় নিয়ে হুমায়ুন কবিরের সঙ্গে তার আবারও কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হুমায়ুন তাকে কয়েকটি কিল-ঘুষি এবং চড়-থাপ্পড় মেরে রাস্তার পাশে ফেলে দেন। পরে আশপাশে থাকা শিক্ষকসহ অনেকে তাকে উদ্ধার করেন।

অভিযুক্ত সাতুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জানান, ‘প্রধান শিক্ষক স্কুলের সকল কাজই তার ইচ্ছেমতো করেন। এসব বিষয় নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে সামান্য কথা কাটাকাটি হয়েছে। পরে সভাপতি দুজনকে তার বাসায় ডেকে মিলিয়েও দিয়েছেন।’

এ ব্যাপারে ম্যানেজিং কমিটির সভাপতি মজিবুর রহমান জানান, ‘তাৎক্ষণিকভাবে বিষয়টি শুনে মীমাংসা করে দেই। তবে বর্তমানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাতে জরুরি মিটিং ডেকে ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য হুমায়ুন কবিরের বিরুদ্ধে শিক্ষাবোর্ড বরাবর ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হবে।’

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুনীর উল গীয়াস জানান, সড়ক অবরোধের খবর শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে ছাত্রদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।’

ওসি আরও বলেন, শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শ্রম আদালতের মামলাজট নিরসনে কার্যকর রোডম্যাপ প্রণয়নের আহ্বান শ্রমমন্ত্রীর

শিক্ষককে চড়, ক্লাস বর্জন করে ছাত্র বিক্ষোভ

আপডেট টাইম : ১২:১৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭