ঢাকা ০৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

সিলেটে জঙ্গিবিরোধী অভিযানে সেনাবাহিনীর পর্যবেক্ষক দল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০১৭
  • ৩৮৬ বার

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’ মহল ঘিরে চলা অভিযানে যোগ দিয়েছে সেনাবাহিনীর একটি পর্যবেক্ষক দল।

শুক্রবার রাত ৮টার দিকে সেনাবাহিনীর পর্যবেক্ষক দলটি ঘটনাস্থলে পৌঁছে।

সিলেট এসএমপির কমিশনার গোলাম কিবরিয়া সাংবাদিকদের জানান, ‘শিববাড়ি এলাকার পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এর আগে পাশের ভবন থেকে ২২ জনকে বাড়ি ছেড়ে নিরাপদে চলে যাওয়ার জন্য বলা হয়েছে।

এদিকে শুক্রবার বিকেল চারটা ৫০ মিনিটে দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকার ‘জঙ্গি আস্তানায়’ পৌঁছে পুলিশের বিশেষ বাহিনী সোয়াত। সোয়াত ঘটনাস্থলে পৌঁছানোর পরই অভিযানের পরিকল্পনা শুরু হয়েছে।

এর আগে এই সোয়াত সদস্যদের আসার আহ্বান জানিয়েছিল ভেতরে থাকা সন্দেহভাজন জঙ্গি সদস্যরা। পুলিশের পক্ষ থেকে আত্মসমর্পণের আহ্বানের জবাবে দুপুর দেড়টার পরে এক নারী উচ্চকণ্ঠে বলেন, ‘তাড়াতাড়ি সোয়াত পাঠান। দেরি করছেন কেন? আমাদের সময় কম।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

সিলেটে জঙ্গিবিরোধী অভিযানে সেনাবাহিনীর পর্যবেক্ষক দল

আপডেট টাইম : ১১:২৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০১৭