ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

লিটনের আসনে গোলাম মোস্তফার জয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০১৭
  • ৩৭৫ বার

সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন হত্যার পর শূন্য হওয়া গাইবান্ধার-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনে জয়লাভ করেছেন আওয়ামী লীগ প্রার্থী গোলাম মোস্তফা আহম্মেদ। বুধবার রাতে রিটার্নিং কর্মকতা জিএম সাহাতাব উদ্দিন ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে গোলাম মোস্তফা নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী শামীম হায়দার পাটোয়ারীর চেয়ে ৩০ হাজার ভোট বেশি পেয়েছেন।
নৌকা প্রতীকে গোলাম মোস্তফা আহম্মেদ ৯০ হাজার ১৬৯ ভোট পেয়েছেন। অন্যদিকে লাঙ্গল প্রতীক নিয়ে শামীম হায়দার পাটোয়ারী পেয়েছেন ৬০ হাজার ১০০ ভোট।

বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলে বিকাল ৪টা পর্যন্ত। কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম হলেও কোনো অপ্রীতিকর ঘটনার কথা শোনা যায়নি।

প্রসঙ্গত, গত বছরের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জে নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে খুন হন ক্ষমতাসীন দলের সংসদ সদস্য এমপি লিটন। এরপর গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনটি শূন্য হয়। এ আসনের এমপি হতে ভোটের লড়াই করেছেন সাতজন।

তাদের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী গোলাম মোস্তফা আহমেদ ‘নৌকা’ প্রতীক ও জাতীয় পার্টির (এরশাদ) শামীম হায়দার ‘লাঙ্গল’ প্রতীক নিয়ে নির্বাচন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

লিটনের আসনে গোলাম মোস্তফার জয়

আপডেট টাইম : ১১:৩৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০১৭